এক্সপ্লোর

Jaynagar Incident: প্রতিবাদ করায় চরম পরিণতি যুবকের, গ্রেফতার দুই; পুলিশের ভূমিকায় প্রশ্ন

South 24 Parganas: যে ১৩ জনের বিরুদ্ধে FIR করা হয়েছিল, তাদের মধ্যে নাম রয়েছে এই দুজনেরও। ধৃতরা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের।

হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা: জয়নগরে মত্তদের তাণ্ডবের অভিযোগ। আর প্রতিবাদ করায় জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হল। ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও ঘটনায় গ্রেফতার মাত্র দুই। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলায় এক প্রতিবাদী যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২জন। মোক্তার নস্কর ও কুতুবুদ্দিন নস্কর কে গ্রেফতার করল বকুলতলা থানা। 
যে ১৩ জনের বিরুদ্ধে FIR করা হয়েছিল, তাদের মধ্যে নাম রয়েছে এই দুজনেরও। ধৃতরা দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই সহ একাধিক অপরাধের সঙ্গে যুক্ত বলে দাবি নিহতের পরিবারের সদস্যদের। এর আগেও একাধিকবার অভিযুক্তরা মত্ত অবস্থায় অশান্তি করেছে বলেও দাবি তাঁদের। 

অভব্য আচরণ এবং অশালীন ভাষা ব্যবহারের প্রতিবাদ করায় সায়েম খানকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি স্থানীয়দের। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় তাঁর। 
প্রতিবাদীর মৃত্যুর পরে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জয়নগরের বকুলতলা। রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসী। পরিস্থিতি সামাল দিতে এসে বিক্ষেভের মুখে পড়ে পুলিশ। ঝাঁটা, লাঠি নিয়ে পুলিশের দিকে তেড়ে যান মহিলারা। অবশেষে রাতে পুলিশের আশ্বাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। দেহ ময়নাতন্তের জন্য পাঠায় তদন্তকারীরা। থমথমে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয়দের দাবি, রবিবার জয়নগরের বকুলতলার বুইচবাটি এলাকায় পাশের গ্রাম থেকে কয়েকজন মত্ত অবস্থায় এসে অশালীন আচরণ শুরু করে। স্থানীয়রা প্রতিবাদ করলে তুমুল বচসা থেকে হাতাহাতি বেধে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকালে পাশের রূপনগর গ্রাম থেকে ফের বুইচবাটিতে আসে রবিবারের মত্ত দুষ্কৃতীরা। প্রতিবাদীদের উপর চড়াও হয়ে তাঁদের বেধড়ক মারধর করা বলে অভিযোগ। গুরুতর আহত হন সায়েম খান। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।

এদিকে খাস কলকাতার কসবায় চেম্বারে ঢুকে চিকিৎসককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় বেশ কিছুজনের বিরুদ্ধে। আক্রান্ত চিকিৎসক শঙ্কর ভগবান তিওয়ারি। ইতিমধ্যেই, চিকু পাণ্ডে নামে এক যুবক সহ ৪ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীত ওই চিকিৎসক। চিকিৎসকের অভিযোগ, চেম্বার, গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়া চাইতে, ফোন করা হলেও ফোন ধরেননি অভিযুক্ত চিকু পাণ্ডে।

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Kunal Ghosh |
Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget