এক্সপ্লোর

Tiger Scare at Kultali : গর্জনে জানান, ৩ দিন পার হলেও বাঘের দেখা না মেলায় ভয়ে কাঁটা কুলতলি

South 24 Parganas : শুক্রবার কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন।

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল দে ও সুকান্ত দাস, কুলতলি (দক্ষিণ ২৪ পরগনা) : পায়ের ছাপ দেখে এগিয়ে যাচ্ছিলেন বন দফতরের কর্মী ও কয়েকজন গ্রামবাসী। আচমকা কানে ভেসে এল তার গর্জন। আর সেই আওয়াজ শুনেই যে যেখানে পারলেন লাগালেন প্রাণ হাতে ছুট। ৩ দিন পার হয়ে গেলেও বাঘের (Tiger) দেখা না মেলায় কুলতলিতে (Kultali) বাড়ছে আতঙ্ক (Scare)। চারিদিক ঘেরা হচ্ছে জাল দিয়ে। দেওয়া হয়েছে ছাগলের টোপ। এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না পর্যটকদের (Tourist)। বন দফতর (Forest Department) ও কুলতলি থানার তরফে পিয়ালি নদীতে নৌকায় চড়ে চলছে মাইকে প্রচার।

জলের তোড়ে না বাঘ ঢুকে যায় লোকালয়ে! বাঘ ধরতে জাল দিয়ে নদী ঘেরার কাজ শুরু হয়েছে। শুক্রবার কুলতলির ৫ নম্বর গরানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে যাওয়া এক মহিলা বাঘ দেখতে পান বলে দাবি করেন। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মীরা। বাঘ বন্দি করতে খাঁচা পাতা হয়। বসে রাত পাহারা। তবে এখনও পর্যন্ত ধরা দেয়নি রয়্যাল বেঙ্গল। গরানকাঠির জঙ্গল থেকে বেরিয়ে পিয়ালি নদী পেরিয়ে বাঘটি কাছের ডোঙ্গাজোড়া গ্রামে ঢুকে পড়েছে বলে আশঙ্কা বন দফতরের কর্মীদের।

উল্লেখ্য, কিছুদিন আগেই বাঘ ঢুকে পড়েছিল কুলতলীরই মৈপীঠের গ্রামে।  দিনভর উৎকণ্ঠার পর  অবশেষে খাঁচাবন্দি করা হয় রয়্যাল বেঙ্গলকে। বাঘকে খাঁচাবন্দি দেখে হাঁফ ছেড়ে বাঁচেন ভুবনেশ্বরীর গ্রামের বাসিন্দারা। বাঘের দেখা পাওযার খবর ছড়িয়ে পড়ার পর দক্ষিণ রায়ের বাহনকে দেখতে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠের ভুবনেশ্বরী গ্রামে লোকে লোকারণ্য হয়ে যায়। ঘটনার দিন ভোরে একঝলক দেখা দিয়েই পাক ধান খেতের মধ্যে মিশে গিয়েছিল হলুদ-ডোরাকাটা শরীরটা।কয়েকজন গ্রামবাসীর কাছ থেকে বাঘের খবর পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে গোটা গ্রাম। জল আর জঙ্গলে ঘেরা সুন্দরবনের এই লোকালয়ে রয়্যাল বেঙ্গলের উপস্থিতির কথা জানতে পেরেই তড়িঘড়ি চলে আসে বন দফতর ও পুলিশ।শুরু হয় বাঘকে বাগে আনার তোড়জোড়।পাতা হয় ফাঁদ। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ধানের খেত। অবশেষে খাঁচাবন্দি করা হয় বাঘটিকে।

আরও পড়ুন- পায়ের ছাপের পর দেখা দিয়ে জানালেন তিনি এসেছেন! কুলতলিতে বাঘ-বন্দিতে তৎপর বন দফতর

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
NEET CJP Delhi Protest: 'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
'আপনিই সেই ব্যক্তি..”, NEET কাণ্ডে প্রধানমন্ত্রীর কড়া বার্তার পর এবার রাহুল গান্ধী বললেন..
Kunal Ghosh:
"আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...

ভিডিও

Kolkata News: কলকাতার ১, ২ ও ১০ নম্বর বরো অফিসে পুলিশি অভিযান, কেন?
Suvendu Adhikari: গোবিন্দপুরে স্বজনহারাদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari:
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget