এক্সপ্লোর

South 24 Parganas News : এবার ভাঙন দক্ষিণ ২৪ পরগনায়, মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০০ জন কর্মী সমর্থকের

TMC News : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কোনও প্রভাব পড়ে কিনা, সেটাই এখন দেখার।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : এবার তৃণমূলের (TMC) শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) তৃণমূলে ভাঙন। মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিলেন প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক-সহ ৫০০ জন কর্মী সমর্থক। প্রথম দিন থেকে দলে থাকলেও, গুরুত্ব না পাওয়ার অভিযোগ। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ! সাগরদিঘি উপনির্বাচনের (Sagardidhi By Election) প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী (Adhir Choudhury)।    

তৃণমূল ছাড়ার হিড়িক অব্যাহত

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত। কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার পর এবার দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, মগরাহাটের কলসে শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং মগরাহাটে তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর-সহ ৫০০-রও বেশি কর্মী সমর্থক। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

সংখ্যালঘু অধ্যুষিত এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে এহেন দলবদল কেন ? দলবদলকারী তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির অভিযোগ, দলে আদি নেতাদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। নাম না করে খয়রুল হক লস্করের নিশানায় মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহা। কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর বলেছেন, 'একনায়কতন্ত্র চালাচ্ছেন এক নেত্রী। প্রথম থেকে ছিলাম। কোনও গুরুত্ব দিত না। উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। কোনও কাজ হয়বি। একটা সময় কংগ্রেস করতাম। আবার কংগ্রেসে ফিরে এলাম।'

কোনও প্রভাব পড়বে না, দাবি তৃণমূল বিধায়কের। মগরাহাট পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক নমিতা সাহা বলেছেন, 'উনি আগে ছিলেন। ওনার বিরুদ্ধে দুরনীতির অভিযোগ আছে। বিধানসভা নির্বাচনে কাজ করেননি। দলে কোনও প্রভাব পড়বে না।' এদিকে, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদার বলেছেন, 'দুর্নীতির অভিযোগ ছিল। টিকিট পাবে না, জেনে দলত্যাগ করেছে। ওখানকার সব আসনেই আমরা বিপুল ভোটে জিতব।'

আরও পড়ুন- ময়নার বিজেপি নেতা খুনে প্রথম গ্রেফতারি

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গত এক মাসে বিভিন্ন জেলায় তৃণমূল ছেড়ে বাম- কংগ্রেসে যোগদান করতে কার্যত হিড়িক পড়ে গিয়েছে ! এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত মগরাহাটে তৃণমূলের এই ভাঙনে সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের জয়ের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরী বলেছেন, 'সারা রাজ্য জুড়ে সাগরদিঘি নির্বাচনের পর মানুষ বিশ্বাস করেছে তৃণমূল হারতে পারে। আগে সভা করতে যেতাম। এখন যোগদান সবা করতে যেতে হচ্ছে। মালদা মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে।' আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কোনও প্রভাব পড়ে কিনা, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget