এক্সপ্লোর

Magrahat Murder Case: মগরাহাটে জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত, টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম

Magrahat Twin Murder Case: রবিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যায়, মগরাহাটে সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালকে প্রথমে মাথার পিছনে গুলি করা হয়।

দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাটে (Magrahat Twin Murder) জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম (Jaane Alam)। গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে গ্রেফতার (Arrest)।  সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও মলয় মাখালকে খুনে পর থেকেই ফেরার ছিলেন। ২৪ ঘণ্টা গা ঢাকা দেওয়ার পর পুলিশের জালে পাকড়াও।  তিনি প্রথমে বরুণ চক্রবর্তী এবং মলয় মাখালের মাথার পিছনে গুলি করেন এবং পরে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন বলে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে। 

কলকাতার টালিগঞ্জ থেকে গ্রেফতার জানে আলম

রবিবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যায়, মগরাহাটে সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী এবং তাঁর বন্ধু বস্ত্র ব্যবসায়ী মলয় মাখালকে প্রথমে মাথার পিছনে গুলি করা হয়। এর পর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় দু’ জনকেই, দাবি পুলিশের। জোড়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত জানে আলম মোল্লার স্ত্রী-সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ দিন মগরাহাটে নিহত সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তীর বাড়িতে যান জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল এবং মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা।

আরও পড়ুন: Magrahat Twin Murder: মাথার পিছনে গুলি, তার পর এলোপাথাড়ি কোপ, মগরাহাট খুনে নয়া তথ্য

ফোন করে ডেকে নৃশংস ভাবে খুন দু'জনকে

সেখানে জোড়া খুনের ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার না হওয়ায়, তাঁদের সামনে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। তার আগে এ দিন সকালে পথ অবরোধেরও চেষ্টা করেন গ্রামবাসীরা। পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়ায়। পুলিশের ধস্তাধস্তি হয়। লাঠি উঁচিয়ে জমায়েত হঠায় পুলিশ। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে পথে নেমে প্রতিবাদের হুঁশিয়ারি দেয় নিহতদের পরিবার। অশান্তির আশঙ্কায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। তার পরই আলমের গ্রেফতার হওয়ার খবর সামনে আসে। 

মগরাহাট খুন নিয়ে এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, টাকা ফেরত দেওয়ার নাম করে কারখানায় ডেকে সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় কাঠগড়ায় স্থানীয় ব্যবসায়ী।

এই নৃশংস এই ঘটনা ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর। পলাতক অভিযুক্ত। আর্থিক লেনদেন নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা, সিনিয়র অফিসাররা তদন্ত করছেন বলে ট্যুইট করে জানিয়েছে রাজ্য পুলিশ।

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget