এক্সপ্লোর

South 24 Parganas : বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার মহিলা, ধর্ষণের পর খুনের চেষ্টা মহেশতলায়

Mahestala Molestation : ঘটনা জানাজানি হতে বুধবার সকালে অভিযুক্তের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা।

জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মহেশতলায় (Mahestala) মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় উদ্ধার নির্যাতিতা। ঘটনায় আটক স্থানীয় এক যুবক। অভিযুক্তর বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।

অভিযুক্তর কঠোর শাস্তির দাবি

ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ ঘিরে অভিযুক্তর কঠোর শাস্তির দাবি। উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। পুলিশ সূত্রে খবর, স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে নিয়ে থাকতেন মহিলা। মঙ্গলবার রাতে ছেলে বাড়ি ছিলেন না। সেই সুযোগে বছর ৫২-র ওই মহিলাকে ধর্ষণের পর খুনের চেষ্টা করেন আরিয়ান মোল্লা নামে এক যুবক। তাঁর বাড়ির লোকেরাই খবর দেন পুলিশে। বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

গ্রেফতার অভিযুক্ত

ঘটনা জানাজানি হতে বুধবার সকালে অভিযুক্তের বাড়ি ও গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। অভিযুক্ত যুবকের কাকা বলেছেন, 'পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইন আইনের পথে চলবে।' পুলিশ জানিয়েছে, ঘটনায় বছর ২৪-এর আরিয়ান মোল্লাকে আটক করা হয়েছে।

আরও পড়ুন- চিকিৎসার গাফিলতিতে কলেজ ছাত্র মৃত্যুর অভিযোগ, বোলপুরে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালেন মৃতের পরিজনরা

এদিকে, এন্টালিতে তরুণীকে গলা কেটে নৃশংস খুনের ঘটনায় বিহার থেকে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কলকাতায় আনা হ.চ্ছে। খুনের মোটিভ নিয়ে এখনও ধন্দে পুলিশ। শিয়ালদা স্টেশন সংলগ্ন পরিত্যক্ত রেল কোয়ার্টারে কেন খুন হলেন বিহারের তরুণী? পুলিশ সূত্রে খবর, খুনের মোটিভ এখনও স্পষ্ট নয়। তবে নৃশংস এই খুনের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে বিহার থেকে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। 

পুলিশ সূত্রে খবর, এফআইআরে নাম ছিল ধৃত প্রেম রায় ও মুন্না রায়ের। মঙ্গলবার রাতে বিহারের দ্বারভাঙা জেলার তারিয়ানি এলাকা থেকে এই দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। সোমবার এন্টালি থানার শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে গলা কাটা দেহ উদ্ধার হয়। অঞ্জলি কুমারী নামে ১৮ বছরের এক তরুণীর। তিনি বিহারের মধুবনির বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে, সম্প্রতি কলকাতায় এসে শিয়ালদা স্টেশন সংলগ্ন রেলের একটি পরিত্যক্ত কোয়ার্টারে এক আত্মীয়ের বাড়িতে ওঠেন তরুণী। সোমবার সেখানেই খুন হন তিনি। চিত্তরঞ্জন কুমার নামে মৃত তরুণীর এক  আত্মীয়ের অভিযোগ, ঘটনায় হাত রয়েছে ৩ পরিচিত ব্যক্তির।

সেরা শিরোনাম

Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget