এক্সপ্লোর

South 24 Parganas : শুধু বোমা নয়, মজুত ছিল প্রচুর আগ্নেয়াস্ত্রও, নরেন্দ্রপুরের বোমাবাজির তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Police : পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশের অনুমান, আরও আগ্নেয়াস্ত্র ও গুলি এলাকায় মজুত থাকতে পারে।

হিন্দোল দে ও রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : নরেন্দ্রপুরের (Narendrapur) শান্তি পার্কে বোমাবাজিতে ৫ নাবালকের জখম হওয়ার ঘটনায় ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ (Police) সূত্রে খবর, এলাকায় শুধু বোমা (Bombs) নয়, প্রচুর আগ্নেয়াস্ত্রও (Arms) মজুত করা হয়েছিল। সোমবার রাতে ধৃতদের নিয়ে শান্তি পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি। 

শান্তিপার্কে অশান্তি

নরেন্দ্রপুরের শান্তি পার্কে দুষ্কৃতীদের ছোড়া বোমায় ৫ নাবালকের আহত হওয়ার ঘটনায় তোলপাড়। এখনও অবধি এই ঘটনায় অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুধু বোমা নয়, এলাকায় প্রচুর আগ্নেয়াস্ত্রও মজুত করা হয়েছিল। ধৃতদের নিয়ে সোমবার রাতে শান্তি পার্ক এলাকায় তল্লাশি চালায় পুলিশ। 

আগ্নেয়াস্ত্র উদ্ধার

সেখানে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। পুলিশের অনুমান, আরও আগ্নেয়াস্ত্র ও গুলি এলাকায় মজুত থাকতে পারে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে নাবালকদের পরিবার।  

রাজনৈতিক চাপানউতোর

শান্তিপার্কে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রশ্ন, 'আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। পঞ্চায়েতে বোট লুঠের জন্যই এই সব মজুত করা হচ্ছে? ' পাল্টা সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম বলেছেন, 'ঘটনার পর থেকেই বলে আসছি, পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে শুনেছি। দল দেখার দরকার নেই, যে বা যারা যুক্ত, তাদের কঠোর শাস্তি হবে। সোনারপুর উত্তরে ভোট লুঠের দরকার পড়ে না। বিরোধীরা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে।'

ঠিক কী হয়েছিল

নরেন্দ্রপুরের খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে অশান্তির সূত্রপাত এলাকায় জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ, মণ্ডপ ভাঙচুরের পরই একদল বোমা মজুত করছিল। তা দেখে ফেলায় বোমা ছোড়া হয় নাবালকদের দিকে। জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ ভাঙচুরের ঘটনায় এফআইআরে নাম রয়েছে তৃণমূল নেতা ও সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকারের ঘনিষ্ঠ প্রসেনজিৎ সাহার। তাঁর খোঁজেও চলছে তল্লাশি। প্রবীরের যদিও দাবি, পুলিশ সক্রিয় হলে এ সব ঘটতই না।

আরও পড়ুন- ফের চালু ‘দুয়ারে সরকার’, কী পরিষেবা মিলছে, বাদই বা গেল কোনটি!

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget