এক্সপ্লোর

South 24 Parganas News: সোনারপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

South 24 Parganas News: অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হওয়ায় তিনবছরের প্রেমের সম্পর্কে ছেদ টানেন প্রেমিকা। এরপর গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ।

রঞ্জিত সাউ, সোনারপুর: সোনারপুরের (Sonarpur) বৈকুণ্ঠপুরে কলে জছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। প্রেমে প্রত্যাখ্যানের জেরে আত্মহত্যা, দাবি পরিবারের। মৃতের নাম আকাশ চৌধুরী। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ইতিহাস অনার্সের তৃতীয় বর্ষের পড়ুয়া। সুইসাইড নোটে উল্লেখ, সহপাঠিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। 

কলেজ ছাত্রের দেহ উদ্ধার:  পরিবার সূত্রে খবর, সহপাঠীর নিত্য প্রয়োজনীয় ও পছন্দের নানান জিনিস তার হাতে তুলে দিত আকাশ। অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়। আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করে। তিনবছরের প্রেমের সম্পর্কে ছেদ টানেন প্রেমিকা। এরপর গতকাল বাড়ি থেকে উদ্ধার হয় কলেজ পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। মিলেছে একটা সুইসাইড নোটও। প্রেমিকার বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার। আজ আকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এই ঘটনায় আকাশের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

এদিকে ডিউটি থেকে ফেরার পথে, ডায়মন্ড হারবারে পুলিশ কর্মীর রহস্যমৃত্যু। মৃতের নাম সমীর দাস। বাড়ি হাওড়ায়। ডায়মন্ড হারবার থানায় এএসআই পদে কর্মরত ছিলেন সমীর।
আজ সকালে ডায়মন্ড হারবারে একটি পেট্রোল পাম্পের সামনে রাস্তার ধারে ওই পুলিশ কর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।বাসের ধাক্কায় মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। বেসরকারি বাসের চালককে আটক করেছে পুলিশ।

অন্যদিকে, রবিবার বিকেলে কসবার কে এন সেন রোডে, পরিত্যক্ত পাম্প হাউসের ভিতর থেকে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে যুবকের। এক বাসিন্দা জানান, পাম্প হাউসের পাশের একটি মাঠে কয়েকজন শিশু খেলছিল। তাদের বল গিয়ে পড়ে ওই পাম্প হাউসে। সেখানে বল কুড়োতে গিয়েই শিশুরা দেহটি দেখতে পায়। কসবা থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। কী কারণে যুবক এখানে এসেছিলেন, জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: Nadia News: ভোরবেলা তেহট্টের হাসপাতালে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন রোগীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget