এক্সপ্লোর

Independence Day 2022: মধ্যরাতেই পতাকা উত্তোলন, স্বাধীনতা দিবস পালন জয়নগর-মজিলপুর পৌরসভায়

Jaynagar Mazilpur Independence Day 2022: জয়নগর মজিলপুর পৌরসভায় মধ্যরাতে পালিত হল স্বাধীনতা দিবস। তেরঙ্গা আলোয় সাজানো হয়েছে পৌরভবন।

সুকান্ত দাস,দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর মজিলপুর পৌরসভায় (Jaynagar Mazilpur) মধ্যরাতে পালিত হল স্বাধীনতা দিবস (Independence Day 2022 )। তেরঙ্গা আলোয় সাজানো হয়েছে পৌরভবন। মধ্যরাতে পতাকা উত্তোলন করেন জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার। বাংলা-সহ দেশজুড়েই এদিন সাড়ম্বরে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন সকালেই  স্বাধীনতা দিবসের  সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মোদি।  

বাংলা-সহ দেশজুড়েই পালিত হচ্ছে স্বাধীনতা দিবস

 আজ রেড রোডে কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে কলকাতা পুলিশ।প্রতি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদ মর্যাদার অফিসার। তাঁদের সাহায্য করবেন অ্যাসিস্ট্যান্ট পদ মর্যাদার অফিসার।ভোর থেকেই একহাজারের উপরে পুলিশ কর্মী নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছেন।মোট ৬ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের নের্তৃত্ব দেবেন। লালবাজারের তরফে অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারদের থাকার কথা রেড রোডে।রেড রোডে নজরদারির জন্য মোট ৬ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে।তিনটি জায়গায় কলকাতা পুলিশের স্পেশাল কম্যান্ড বাহিনী প্রস্তুত রাখছে লালবাজার।কলকাতার সব গুরুত্বপূর্ণ জায়গায়  নজরদারি চালাচ্ছে পুলিশ।শহরের মেট্রো বাজার,দর্শনীয় স্থান, অফিস চত্বর-সহ গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নিরাপত্তা বজায় থাকবে।

আরও পড়ুন,'ভাতিজাবাদ,পরিবারবাদ', স্বাধীনতা দিবসে 'স্বজনপোষণ'-র বিরুদ্ধে বড় বার্তা মোদির

স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী 

ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের মুহূর্তে সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার-এ মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  স্বাধীনতা দিবসের  সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটে লিখেছেন, 'স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।'অপরদিকে, স্বাধীনতা দিবসে  দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।  আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য আহ্বান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেকের প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইলে ইতিমধ্যেই তেরঙ্গা ছবি আপলোড করেছেন গেরুয়া শিবিরের নেতারা। পাশাপাশি কংগ্রেসের নেতারা স্বাধীনতা দিবসে অন্যভাবে দিনটিকে স্মরণ করছেন। তাঁরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে স্থান দিয়েছেন।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget