এক্সপ্লোর

South 24 Parganas News: তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর গ্রামবাসীদের, উদ্ধার হল প্রচুর ত্রাণ সামগ্রী

Mathurapur TMC MP Office Attack : নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে তৃণমূল সাংসদের কার্যালয় তৈরির অভিযোগ, মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর

গৌতম মণ্ডল,  দক্ষিণ ২৪ পরগনা: নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে তৃণমূল সাংসদের কার্যালয় তৈরির অভিযোগ, মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর। তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিস ভাঙচুর গ্রামবাসীদের। তৃণমূল সাংসদের অফিস থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী। মথুরাপুরের বিজেপি কর্মী বলেন, আমরা আমাদের হিসেব বুঝে নিতে চাই। ' 

আরও পড়ুন, কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, থাকছে বড় চমক, এক্স পোস্টে কী জানালেন মুখ্যমন্ত্রী ? সম্প্রসারিত মন্ত্রিসভায় কারা থাকতে পারেন ?

তৃণমূল সাংসদের অফিস থেকে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী,ক্ষোভের বিস্ফোরণ, বিদ্রোহের ঢেউ আছড়ে পড়ল কার্যালয়ে

মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের অফিসে চলল ভাঙচুর। নয়ানজুলি বুজিয়ে বেআইনি ভাবে তৃণমূল সাংসদের কার্যালয় তৈরির অভিযোগে তৃণমূল ভাঙচুর চালাল উত্তেজিত জনতার। তৃণমূল সাংসদের অফিস থেকে উদ্ধার প্রচুর ত্রাণসামগ্রী। ক্ষোভের বিস্ফোরণ, বিদ্রোহের ঢেউ আছড়ে পড়ল তৃণমূল সাংসদের কার্যালয়ে। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে তৃণমূল সাংসদ বাপি হালদারের কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়লেন বিজেপি কর্মী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। চলল ভাঙচুর। উঠল স্লোগান। 

"এখানে দিনের পর দিন একটা অবৈধ বিল্ডিং গড়ে উঠেছে ..উদ্ধার করা হয় ত্রাণের সামগ্রী"
 
মথুরাপুর  বিজেপি কর্মী বলেন, এখানে দিনের পর দিন একটা অবৈধ বিল্ডিং গড়ে উঠেছে যে PWD-র অধীনে। চারতলা বিল্ডিং গড়ে উঠেছে। তালা ভেঙে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার করা হয় ত্রাণের সামগ্রী। অভিযোগ, মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সামগ্রী বেআইনিভাবে মজুত করা হয় তৃণমূল কার্যালয়ে। মথুরাপুরের বাসিন্দা মিতা হালদার বলেন, আমাদের মেশিন, এই স্য়ানিটাইজার, এই মেশিন অবৈধভাবে উনি ওর পার্টি অফিসে রেখে দিয়েছে।  বেআইনি। আমরা কিছু বলতে পারিনি। ওদের ক্ষমতা ছিল।  এর মধ্যে আমাদের স্য়ানিটাইজার মেশিন আছে, ছাতুর মেশিন আছে, ধান মেশিন আছে, কত ত্রিপল আছে। আমরা সেগুলো সব নেব।'

ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ

মথুরাপুরের বিজেপি কর্মী  টুলুরানি হালদার বলেন, আমাদের এই জনরোষ অনেকদিন থেকে। আমাদের মেশিন আছে। আমরা আমাদের হিসেব বুঝে নিতে চাই। ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। এরপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক পর প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Advertisement

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget