এক্সপ্লোর

Sonarpur Murder Case: সোনারপুরে শ্যুটআউটকাণ্ডে পুলিশের জালে আরও ১

Sonarpur Murder Case: সোনারপুরের কামরাবাদে যুবককে গুলি করে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ।

রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুরের (Sonarpur) কামরাবাদে যুবককে গুলি করে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। পুলিশের দাবি, খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল ধৃত সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। গতকাল এই ঘটনায় গ্রেফতার হয় দীপ হালদার নামে এক দুষ্কৃতী। তাকে জেরা করেই সুরজিতের হদিশ মেলে। রাতে আনন্দপুর থানা এলাকার নোনাডাঙায় তল্লাশি চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। দুর্গাপুজোর বিসর্জন নিয়ে ঝামেলার জেরে শুক্রবার, বন্ধুর বাড়িতে গুলি করে খুন করা হয় লাল্টু হাজরা নামে এক যুবককে। খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ২।

ফিরহাদ হাকিম এই ঘটনার পর বলেন, 'এটা উত্তরপ্রদেশ নয়, বাংলা। বাংলায় অপরাধের তদন্ত হয়।' প্রসঙ্গত, এই প্রথমবার নয়, আগেও একাধিক ইস্যুতে যোগী রাজ্যকে তোপ দাগতে দেখা গিয়েছে ফিরহাদ হাকিমকে। এদিকে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে, একের পর এক অপরাধের ঘটনায় যখন জেরবার শাসকদল, ফের সোনারপুরে শ্যুটআউটকাণ্ডে পাল্টা নিশানা করলেন তিনি। জানা গিয়েছে, চারবন্ধু কামরাবাদের ময়ুখ ভট্টাচার্যর বাড়িতে মাঝেমধ্যে রাতে এসে থাকত। অন্য বন্ধুরা না আসায় রাতে লাল্টু হাজরা একাই ছিল। বিশ্বজিৎ সরকার নামে এক বন্ধুর সঙ্গে রাত ১২ টা ১৫ নাগাদ কথা হয়। বিশ্বজিৎ রাত্রি ২ টো ১৫ মিনিট নাগাদ বাড়িতে এসে দেখে ঘরে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। তারপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে।

সম্প্রতি ডায়মন্ড হারবারে (Diamond Harbour) অভিষেকের (Abhishek Banerjee) সভাস্থলের কাছেই ‘শ্যুটআউট’-র ঘটনা ঘটে। ডায়মন্ড হারবারের কপাটহাটে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ‘গুলি’। আত্মীয়ের বিয়ে বাড়িতে হঠাৎ পিস্তল বের করে শূন্যে ‘গুলি’। হঠাৎ ‘গুলি’, আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি। পুলিশ আসার আগেই অভিযুক্ত বাপ্পা মোল্লা পলাতক, দাদা গ্রেফতার। প্রণয়ঘটিত কারণে হঠাৎ বিয়েবাড়িতে গুলি, দাবি পুলিশ সূত্রে। স্থানীয়রা জানাচ্ছেন, ডায়মন্ড হারবারের কপাটহাটে একটি বিয়েবাড়িতে অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন হঠাৎই গুলির শব্দে কেঁপে ওঠে। আতঙ্কে নিমন্ত্রিতদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যে যাঁর মতো ছোটাছুটি শুরু করে দেয়। গুলির আওয়াজ শোনা যায়। লক্ষ্যে নয়, শূন্য়ে গুলি চালানো হয় বলেই স্থানীয় সূত্রে খবর।  ডায়মন্ড হারবারে অভিষেকের পর্যালোচনা বৈঠক ছিল। সেই সময় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। বিয়ে বাড়িতে উপস্থিতদের থেকে ঘটনার বিবরণ নেন তাঁরা। 

আরও পড়ুন, আজ পেট্রোলের কী দাম কলকাতায় ? ডিজেলের দর কত দেশের ১০ শহরে ?

পঞ্চায়েত ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই হুমকি-হুঁশিয়ারির যুদ্ধ যেমন শুরু হয়েছে, তেমনই ঝরতে শুরু করেছে রক্তও। ফের ঘটনাস্থল বীরভূম।  রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষে লাল রক্তে ভেসে গিয়েছে লাল মাটির জেলা। তৃণমূলের গোষ্ঠী-বিবাদের জেরে বোমাবাজির পর,  থমথমে সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। অন্যদিকে, বহড়াপুর গ্রামে পুলিশি টহল চলছে। বসানো হয়েছে পুলিশ পিকেট। গোটা গ্রাম পুরুষ শূন্য। অশান্তির আশঙ্কায় বাচ্চাদের নিয়ে গ্রাম ছেড়েছেন মহিলারাও।

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget