এক্সপ্লোর

Sonarpur News: জামালকে নিয়েই ভোররাতে সোনারপুরের 'প্রাসাদে' অভিযান পুলিশের,' ভাঙা হল মাটির নীচে..'

Jamal House Police Raid: সোনারপুরের দাপুটে তৃণমূলকর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ..

দক্ষিণ ২৪ পরগনা: জামালকে নিয়েই ভোররাতে সোনারপুরের 'প্রাসাদে' অভিযানে পুলিশ। সোনারপুরের দাপুটে তৃণমূলকর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামালকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। বাড়ি সংলগ্ন যে জায়গায় সালিশি সভা বসাতো জামাল, যেখানে শিকল বেঁধে নির্মম অত্য়াচারের অভিযোগ উঠেছে, সেই সব জায়গায় এদিন তল্লাশি অভিযান চলে। মাটির নীচে জলের রিজার্ভারের তালা ভাঙা হয়। পুলিশ সূত্রে খবর, জামালের বাড়ি থেকে সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। 

পুলিশের নজর এড়াতে মুখ ঢেকেছিলেন মাস্কে,আর সেই মাস্কই কাল হল।অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সোনারপুরের তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দার ওরফে জামাল।শুক্রবার নরেন্দ্রপুর থানা এলাকার শামুকপোতা থেকে জামালউদ্দিনকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ এবং বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশ সূত্রে দাবি,মঙ্গলবার সোনারপুরের বাড়ি থেকে পালিয়ে জামাল চলে যান ঘুটিয়ারি শরিফে শ্বশুরবাড়িতে। যদিও সেখানে না থেকে রাতভর একটি বাঁশবাগানে লুকিয়ে ছিলেন তিনি। বুধবার সকালে ঘুটিয়ারি শরিফ থেকে ট্রেন ধরে বিধাননগর হয়ে বাগুইআটিতে আসেন জামাল। সেদিনই ফের সোনারপুরের মিলনপল্লিতে এক পরিচিতর বাড়িতে আশ্রয় নেন তিনি। 

একদিন সেখানে কাটিয়ে, বৃহস্পতিবার ফের জায়গা বদল করেন জামাল।হুগলির ডানকুনি হয়ে এসে ওঠেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার বৈরামপুরে।নিখোঁজ থাকার ৩ দিন পর, জামালউদ্দিনের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে, নরেন্দ্রপুর থানা এলাকার শামুকপোতা থেকে জামালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, কলকাতার ফ্ল্যাটে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল সালিশি-অত্যাচারে অভিযুক্ত সোনারপুরের তৃণমূল কর্মীর। পুলিশ সূত্রে দাবি, পরিবারকে নিরাপদ আশ্রয়ে রেখে মাস ছয়েকের জন্য দূরে কোথাও আত্মগোপনের পরিকল্পনা ছিল জামালের। তার জন্য নতুন মোবাইল ফোন কেনার পাশাপাশি নিজের ফোন নম্বর পরিবর্তন করতে কিনেছিলেন নতুন সিমও। কিন্তু এরমধ্যেই এক পরিচিতের ফোন থেকে শাশুড়ির সঙ্গে যোগাযোগ করে নিজের বিপদ বাড়ান সোনারপুরের তৃণমূল কর্মী।

আরও পড়ুন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী?

পুলিশ-প্রশাসন, ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকদের একাংশের সঙ্গে যোগসাজশ ছিল জামালউদ্দিন সর্দারের। তৃণমূলের নাম ভাঙিয়ে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন জামাল। আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে ৩ লক্ষ টাকা সুপারি দেয় একজনকে। এমনকী, আমার ছেলে-মেয়েকে অপহরণের চেষ্টা হয়েছিল। পুলিশকে জানিয়েও কাজ হয়নি। সোনারপুরের জামালউদ্দিন সর্দার গ্রেফতার হওয়ার পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন প্রতাপনগরের বাসিন্দা সমীর নস্কর।তাঁর অভিযোগ, একুশের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, ২ মে বিজেপি কর্মী হারাণ অধিকারী খুন হন। খুনের ঘটনাতেও যুক্ত ছিলেন জামাল। এই সমস্ত কাজের প্রতিবাদ করাতেই তিনি জামালের রোষের মুখে পড়েন বলে দাবি করেছেন সমীর নস্কর। এর আগে জামাল দাবি করেন, এই সমীরই তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget