এক্সপ্লোর

South 24 Parganas: সুন্দরবনে বনকর্মীর মৃত্যুতে ধোঁয়াশা, কী কারণে খুন? উঠছে প্রশ্ন

West Bengal: জল-জঙ্গলে মোড়া সুন্দরবনে খুন হয়েছেন এক বনকর্মী। রাত পাহারার সময় অতর্কিতে ধেয়ে আসে আক্রমণ। চোরাশিকারিদের রুখতে গিয়ে খুন? উঠছে প্রশ্ন।

গৌতম মণ্ডল, সুন্দরবন: সুন্দরবনের (Sundarban) জঙ্গলে রাত পাহারা দিতে গিয়ে নেতিধোপানি ক্যাম্পের কাছে খুন হন বন দফতরের কর্মী (Forest Guard Death)। বন দফতরের দাবি, টহলদারির সময় কয়েকজনকে দেখে সন্দেহ হয় বন কর্মীদের। বাধা দিতেই সংঘর্ষ বাধে। রবিবার ভোরে জঙ্গলের মধ্যেই মেলে নিখোঁজ বন কর্মীর মৃতদেহ। কুপিয়ে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। আর এই মৃত্যুর পরই উঠছে একাধিক প্রশ্ন। 

চোরাশিকারিদের হাতে চলে গেল প্রাণ?

জল-জঙ্গলে মোড়া সুন্দরবনে খুন হয়েছেন এক বনকর্মী। রাত পাহারার সময় অতর্কিতে ধেয়ে আসে আক্রমণ। চোরাশিকারিদের রুখতে গিয়ে খুন? উঠছে প্রশ্ন। মৃত অমলেন্দু দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর এলাকার বাসিন্দা। নেতিধোপানি বিট অফিসে তিনি কর্মরত ছিলেন। এই মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সাম্প্রতিক অতীতে সুন্দরবনে চোরাশিকারীদের হাতে বনকর্মীর খুনের নজিরও নেই। এই মৃত্যুতে মৃত বনকর্মীর পরিবার ও প্রতিবেশীরা একাধিক প্রশ্ন তুলেছেন। চোরাশিকারী না অন্য কেউ এই খুনে জড়িত তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। তাঁর চাকরির মেয়াদ ছিল বছরখানেক। তার আগেই কর্মরত অবস্থায় মৃত্যু হল বনকর্মীর। বাড়িতে আছেন স্ত্রী ও এক মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মৃত বনকর্মীর আত্মীয়দের প্রশ্ন, গুলির লড়াই হলে কেন বাকিদের কিছু হল না?‌ অমলেন্দু নিখোঁজ হলেন কী করে? রবিবার বেলা দশটায় মৃত বনকর্মীর বাড়িতে প্রথম মৃত্যু সংবাদ আসে।

সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের নেতিধোপানি ক্যাম্পের কাছেই কেওড়াসুতির জঙ্গল। বন দফতর সূত্রে খবর, শনিবার বোটে চড়ে নাইট পেট্রোলিংয়ে বার হয়েছিলেন বন দফতরের চার কর্মী। অভিযোগ, কেওড়াসুতির জঙ্গলে ঘোরার সময়, তাঁদের নজরে আসে সংরক্ষিত এলাকায় আরেকটি বোটে কয়েকজন রয়েছে। জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে। বনকর্মীদের ওপর চড়াও হয়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন এক বন কর্মী। রবিবার ভোর ৫টা নাগাদ কেওড়াসুতির জঙ্গলের মধ্যেই নামখানার বাসিন্দা ৫৯ বছরের অমলেন্দু হালদারের দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীরা সংখ্যায় ১২-১৪ জন ছিল। মৃত বনকর্মীর মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কুপিয়ে খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান। বন দফতরের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সুন্দরবন কোস্টাল থানার পুুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ভোট শেষ হতেই অশান্তি, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget