এক্সপ্লোর

South 24 Parganas: বিপদে থেকেছে পাশে, বাঁচিয়েছে প্রাণ; ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই পাতালেন মহিলারা

ভ্রাতৃদ্বিতীয়ায় সাতসকালে চন্দনের ফোঁটা দিয়ে, কোলাকুলি করে ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই (বন্ধুত্ব) পাতালেন কয়েক'শ মহিলা।

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছে তাঁরা। আর ভাইফোঁটার সকালে তাদের মঙ্গল কামনা ও দীর্ঘায়ু কামনা করলেন এলাকার মহিলারা। বন্ধুত্ব পাতিয়ে দিলেন চন্দনে ফোঁটা, করলেন কোলাকুলিও।                                                        

ভ্রাতৃদ্বিতীয়ায় সাতসকালে চন্দনের ফোঁটা দিয়ে, কোলাকুলি করে ম্যানগ্রোভ গাছের সঙ্গে সই (বন্ধুত্ব) পাতালেন কয়েক'শ মহিলা। দক্ষিণ সাগরদ্বীপের বাহিরপ্লট গ্রামে এই ছবি দেখা যায়।। এদিন মহিলারা ম্যানগ্রোভ সংরক্ষণ এবং সচেতনতা বিষয়ক লেখা একাধিক পোস্টার হাতে নিয়ে মিছিল করেন তাঁরা। সুন্দরবনের বিভিন্ন জীবজন্তুর মুখোশ পরে পাড়ার শিশুরাও মুড়িগঙ্গা নদীর তীরে সামিল হয়েছিল।

এদিন ভাইফোঁটার উপাচার নিয়ে মহিলারা উপস্থিত হন। পরে নদীর চরে নেমে জোয়ারের জলে দাঁড়িয়ে একটি বিশাল বাইন গাছকে নতুন শাড়ি পরানো হয়। রঙিন বনফুলের মালা আর চন্দনের ফোঁটা দেন। তাঁদের গলায় শোনা যায়, 'ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতো মনের কথা কই'। অম্যানগ্রোভ রক্ষার বিষয়ে উৎসাহ যোগাতে সবাই হাতেহাত ধরে গাছকে প্রদক্ষিণ করে গান গায়। জোয়ারের জলে দাঁড়িয়ে নাচেগাছে মহিলাদের গাছের সঙ্গে 'সই পাতানো' অনুষ্ঠানে পাখির সুরে মেতে উঠেছিল প্রাকৃতিক ম্যানগ্রোভ পরিবেশ।                      

এই অভিনব অনুষ্ঠান দেখতে এদিন নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করেছিলেন। এদিন বাড়ির বয়স্ক মহিলাও উলুধ্বনি-শঙ্খ-ঘণ্টা বাজিয়েছেন। সাগরদ্বীপকে ভাঙনের হাত থেকে বাঁচাতে নদীর চরে আরও বেশি ম্যানগ্রোভ রোপন করার পরামর্শ দিয়েছেন প্রবীণরা। অনুষ্ঠান শেষে জবা মাইতি, সুমিত্রা পত্র'রা জানিয়েছেন, ম্যানগ্রোভ গাছ নদীর চরে হাত তুলে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে। দুর্যোগ আটকাতে ঝড়ের সঙ্গে মোকাবিলা করছে, তাঁদের জীবন এবং ফসল বাঁচাতে সাহায্য করছে। তাঁদের বিশ্বাস, মানুষের চেয়ে এই গাছ তাঁদের কাছে অনেক প্রিয় সেই কারণেই ম্যানগ্রোভার সাথে 'সই' পাতিয়েছেন  তাঁরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Bhai Phonta 2024: কপালে চন্দনের ফোঁটা, উপহারে হেলমেট; সচেতনতা বাড়াতে উদ্যোগ দুর্গাপুরে

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget