এক্সপ্লোর

Bhai Phonta 2024: কপালে চন্দনের ফোঁটা, উপহারে হেলমেট; সচেতনতা বাড়াতে উদ্যোগ দুর্গাপুরে

West Burdwan: শহরের রাস্তায় হঠাৎ শোনা গেল উলুধ্বনির সঙ্গে শঙ্খধ্বনি। হেলমেটবিহীন বাইক চালকদের আটকানো হল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হেলমেট বিহীন বাইক চালকদের 'সাজা'। চন্দন, মিষ্টি নিয়ে রাস্তায় আটাকানো হল তাঁদের। ভাইফোঁটার সকালে অভিনব উদ্যোগ আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ট্রাফিক পুলিশের। 

অভিনব সাজা দুর্গাপুরে: শহরের রাস্তায় হঠাৎ শোনা গেল উলুধ্বনির সঙ্গে শঙ্খধ্বনি। হেলমেটবিহীন বাইক চালকদের আটকানো হল। তারপরেই কপালে চন্দন ফোঁটা দিলেন ওঁরা। দূর্বা দিয়ে করলেন আশীর্বাদ। দীর্ঘায়ু কামনা করে পরিয়ে দেওয়া হল হেলমেট। খাওয়ানো হল মিষ্টি। ভাইফোঁটার সকালে দুর্গাপুরের ভগৎ সিংহ মোড়ে মহিলা ট্রাফিক কর্মীদের সঙ্গে নিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের অভিনব সাজা দিল দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ।

দুর্গাপুর ট্রাফিক গার্ডের আধিকারিক বিনয় লায়েক বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই আসানসোল দুর্গাপুর জুড়েও হেলমেটবিহীন বাইক চালকদের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যুর মুখে পড়তে হয়। সেই দুর্ঘটনা রোধ করতে রাজ্য প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। মানুষের সচেতন করতে একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। তারই একটি অঙ্গ হিসাবে ভ্রাতৃদ্বিতীয়ার সকাল থেকে হেলমেট বিহীন চালকদের ভাইফোঁটার মাধ্যমে সচেতন করা হচ্ছে। সাব ট্রাফিক গার্ডের মহিলা কর্মীরা হেলমেট বিহীন বাইক চালকদের কপালে চন্দন আর দূর্বা ঘাস দিয়ে আশীর্বাদ করেন। তাঁদের দীর্ঘায়ু প্রার্থনা করে একটি করে হেলমেট পড়ানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের এক বাইক চালক বলেন, "ভাইফোঁটার সকালে হেলমেট পরিয়ে ভাল থাকার পরামর্শ দিলেন ট্রাফিকের আধিকারিকরা আর মহিলা পুলিশ ও সিভিক কর্মীরা।''                                 

এদিকে রাজনীতিকে দূরে সরিয়ে এদিন ভাই ফোঁটার পার্বণে সামিল হয়েছেন রাজনীতিকরাও। ভাইফোঁটার দিন মন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম মন্তব্য করেন, 'বোনেদের অসম্মান হলে প্রতিবাদে গর্জে উঠব।' এদিন নিজের পাড়ায় চেতলা অগ্রণী ক্লাবে এলাকার মহিলাদের কাছ থেকে ফোঁটা নিলেন মন্ত্রী। উপহার যেমন নিলেন, তেমনই দিলেনও। আদতে পূর্ববঙ্গের বলে তাঁর বাড়ির ফোঁটা হয় প্রতিপদে। এদিন এলাকার মহিলারা তাঁকে ফোঁটা দেন। ফিরহাদের স্মৃতিতে  ভাইফোঁটা মানে পায়েস খাওয়া। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতেও যাবেন বলে জানান মেয়র।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: SSKM Hospital: রাতভর SSKM-এ স্ট্রেচারে পড়ে রোগী, অস্ত্রোপচারের জন্য ২ সপ্তাহ পর সময় দিল হাসপাতাল

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget