এক্সপ্লোর

South 24 Parganas TMC News : 'মমতা-বার্তা' অমান্য করে মনোনয়নের জের, সরানো হল দক্ষিণ ২৪ পরগনায় কো-অর্ডিনেটর অরূপ বিশ্বাসকে

দায়িত্ব দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট কুণাল ঘোষ ও সওকত মোল্লাকে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : পুরভোটের (Municipal Election) মনোনয়ন জমা করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ অমান্য করার জের। তৃণমূলের (TMC) দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কো-অর্ডিনেটরের দায়িত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হল অরূপ বিশ্বাসকে (Arup Biswas)। পুরভোটের মনোনয়ন জমা করার শেষ দিনে যে দায়িত্বে বসানো হয়েছে কুণাল ঘোষ (Kunal Ghosh) ও সওকত মোল্লাকে। প্রসঙ্গত, ঘাসফুল শিবিরের যে দুই নেতাই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ঘনিষ্ট বলেই পরিচিত। পাশাপাশি দলের তালিকা ব্যতিত যারা মনোনয়ন (Nomination) জমা করেছেন, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বার্তা দেওয়া হল শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে।

রাজনৈতিক মহল মনে করছে, তালিকা-বিভ্রাটের পর স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অমান্য করেই যে সমস্ত নেতারা মনোনয়ন জমা করেছেন, তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি। প্রকাশ্যে চলে আসা দলের শীর্ষনেতৃত্বের অন্তর্কলহ দমনের বার্তা জানান দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট দুই নেতাকে দেওয়া হল দায়িত্ব। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনায় একাধিক জায়গায় যেভাবে প্রথম তালিকা অনুযায়ী মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের অনেকে, তাতে রীতিমতো অস্বস্তিতে ঘাসফুল শিবির। তাই পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সীর সঙ্গে আলোচনার পর খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কো-অর্ডিনেটর বদলের সিদ্ধান্তে সবুজ সংকেত দিয়েছেন।

পাশাপাশি নেত্রীর নির্দেশ কীভাবে উপেক্ষা করা হয়েছে, তা জানতে জেলা থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলেও সূত্রের খবর। আজ বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, আগামীকাল স্ক্রুটিনি ও শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেদিন পর্যন্ত দেখে নির্দল হিসেবে বা প্রথম তালিকা ধরে কারা কারা মনোনয়ন দিয়ে তা প্রত্যাহার করেননি সেদিকে নজর রেখে বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যার ভিত্তিতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

যাবতীয় বিবাদ-বিতর্ক শুরু হয়েছিল তৃণমূলের বিভিন্ন সোশাল হ্যান্ডেলে প্রকাশিত প্রার্থী তালিকা থেকে, পরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন, সোশালে প্রকাশিত তালিকা নয়, তাঁর ও সুব্রত বক্সীর সই করা তালিকায় চূড়ান্ত। স্বয়ং তৃণমূলনেত্রী নিজেও সে কথা জানান। কিন্তু দ্বিতীয় তালিকায় নাম না থাকা অনেকেই প্রথম তালিকার ভিত্তিতে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। যার পর থেকেই প্রকাশ্যে ঘাসফুল শিবিরের শীর্ষস্তরের দ্বন্দ্ব। সেই প্রেক্ষিতেই অভিষেক ঘনিষ্টদের সম্বন্বয়ের দায়িত্ব দিয়ে গোটা বিষয়টা সামলাতে শীর্ষ নেতৃত্ব উদ্যোগী হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও গোটা বিষয়টি নিয়ে শাসকদলকে বিঁধতে ছাড়ছে না বিরোধীরা।

আরও পড়ুন- তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু, কুণালের দাবি ঘিরে শোরগোল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget