এক্সপ্লোর

South 24 Parganas: জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, যুবকের মৃত্যুতে গ্রেফতার কাকা সহ পাঁচ আত্মীয়

South 24 Parganas News: ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকা-সহ আত্মীয়দের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার উস্তির এই ঘটনায়, নিহতের নাম আনোয়ার হোসেন লস্কর (৩৫)।

গৌতম মণ্ডল, উস্তি: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে জমি-বিবাদের জেরে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে খবর, পৈতৃক জমিতে বাড়ি তৈরি করা নিয়ে বিবাদের জেরে আনোয়ার নামে ওই যুবকের ওপর ছুরি নিয়ে চড়াও হয় তাঁর কাকা ও ঘনিষ্ঠ আত্মীয়রা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমে নিহতের কাকা-সহ ৫ আত্মীয়কে গ্রেফতার করেছে উস্তি থানা। 

যুবকের মৃত্যুতে গ্রেফতার: ধারালো অস্ত্র দিয়ে ভাইপোকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকা-সহ আত্মীয়দের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার উস্তির এই ঘটনায়, নিহতের নাম আনোয়ার হোসেন লস্কর (৩৫)। উস্তির উত্তর কুসুম এলাকার বাসিন্দা তিনি। নিহতের স্ত্রী তাসমিরা বিবি বলেন, "ওরা ছুরি-টুরি নিয়ে রেডি হয়ে এসেছিল। প্রথমে ইট মেরেছে মাথায়। পড়ে গেছে। তার উপর ছুরি মেরেছে।  সব ছুরি-বল্লম ওদের হাতে ছিল।''

স্থানীয় সূত্রে খবর, পৈতৃক সম্পত্তি নিয়ে কাকা-ভাইপোর পরিবারে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। অভিযোগ, শনিবার বিবাদ চরমে উঠলে ভাইপো আনোয়ার হোসেন লস্করের ওপর চড়াও হয় কাকা ও খুড়তুতো ভাই-সহ কয়েকজন। ছুরি দিয়ে কোপানোর পাশাপাশি আঘাত করা হয় বল্লম দিয়ে। বাঁচাতে এলে আক্রান্ত হন নিহতের এক আত্মীয়ও। রবিবার ভোররাতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় আনোয়ার হোসেনের। উস্তির উত্তর কুসুম পঞ্চায়েতের সদস্য স্থানীয় বাসিন্দা মহম্মদ মইদুল হাসান হালদার বলেন, "মারাত্মক দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন তার সুনির্দিষ্টদিকে আইনত যা শাস্তি হয়... সর্বোচ্চ শাস্তির দাবি করছি। যাতে ভবিষ্য়তে কোনও মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে গেলে দ্বিতীয়বার চিন্তা করে।'' এই ঘটনায় মূল অভিযুক্ত নিহত যুবকের কাকা-সহ ৫ জনকে গ্রেফতার পুলিশ।

বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে, বাগানের পাহারাদারের হাতে মার খেয়ে নাবালকের মৃত্যুর অভিযোগ ওঠে। তাতে উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া। মৃতের নাম, সুদীপ্ত পণ্ডিত (১৭) বাড়ি, কাঁচরাপাড়ার বাসন্তীতলায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে। স্থানীয় সূত্রে খবর, নৈহাটি শিবদাসপুর থানার আটিসাড়া গ্রামে কিশোরের মামাবাড়ি। মামা মারা যাওয়ায় তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে যায় ওই কিশোর। বিকেলে বন্ধুদের সঙ্গে স্থানীয় বাসিন্দা রবি ঘোষের বাগানে আম কুড়াতে যায় সে। আম পেড়েছে এই সন্দেহে বাগানের পাহারাদার ফারহাদ মণ্ডল ওরফে ফুরাদ সুদীপ্তকে ধরে মারধর করে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget