এক্সপ্লোর

South Dumdum Pond Filling: আবর্জনায় ঢেকেছে মুখ, পুকুর ভরাটের অভিযোগ দক্ষিণ দমদমে

Pond Filling News: রাতের অন্ধকারে ফেলা হচ্ছে আবর্জনা। দেওয়া হয়েছে পাঁচিল। আর্বজনায় এমনভাবেই মুখ ঢেকেছে যে দেখা বোঝার উপায় নেই পুকুর।

জয়ন্ত পাল, কলকাতা: দক্ষিণ দমদমের (South Dumdum) ৩ নং ওয়ার্ডে চলছে পুকুরভরাট। অভিযোগের সত্য়তা স্বীকার করে নিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন। অভিযোগ খতিয়ে দেখে ব্য়বস্থা নেওয়ারও আশ্বাস মিলেছে পুরসভার তরফে। যদিও বিজেপির অভিযোগ, শাসকদলের মদতেই চলছে এই কারবার।

পুকুরভরাটের অভিযোগ: রাতের অন্ধকারে ফেলা হচ্ছে আবর্জনা। দেওয়া হয়েছে পাঁচিল। আর্বজনায় এমনভাবেই মুখ ঢেকেছে যে দেখা বোঝার উপায় নেই পুকুর। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন দক্ষিণ দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঙ্কিম পল্লিতে এভাবেই বুজিয়ে ফেলা হচ্ছে জলাশয়। দক্ষিণ দমদমের বাসিন্দা পূজা মণ্ডল বলেন, "পুকুর ছিল পুকুর। পুলিশ এসে দেখে চলে গেছে। আবর্জনা ফেলেছে।''  বিজেপির অভিযোগ, শাসকদলের মদতে দক্ষিণ দমদমের বিস্তীর্ণ এলাকাজুড়ে সক্রিয় হয়েছে অসাধু চক্র। বিজেপি নেতা বিমলশঙ্কর নন্দ বলেন, "দক্ষিণ দমদম পুরসভায় একটু খুঁজে দেখুন। কত জলাশয় ভরাট হয়েছে। এগুলো পরিষ্কার একটা চক্র।''

অভিযোগ সামনে আসতেই টনক নড়েছে পুরসভার। এলাকা পরিদর্শন করেন পুরইঞ্জিনিয়র। পুরসভার আশ্বাস, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পুকুর ভরাটের অভিযোগের সত্য়তা স্বীকার করে নিয়েছেন পুরপ্রধান। চেয়ারপার্সন কস্তুরী চৌধুরী বলেন, "অভিযোগটা সত্য়ি। আবর্জনা দিয়ে ভরাট হয়েছে। পাঁচিলও দেওয়া হয়েছে। যিনি এটা করেছেন তাঁকে নোটিস ধরানো হয়েছে।''

এদিকে তৃণমূল পরিচালিত বারাসত পুরসভার বিরুদ্ধেও রাতের অন্ধকারে জলাশয় বুজিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বারাসাত পুরসভা এলাকায় তৈরি হচ্ছে বেশ কয়েকটি ওয়াটার রিজার্ভার ট্য়াঙ্ক। ২৭ নম্বর ওয়ার্ডের নতুনপুকুরে সেই কারণে পুকুরের একাংশ ভরাট হয়েছে বলে স্বীকার করেছেন পুরপারিষদ। জলাশয় বুজিয়ে ওয়াটার রিজার্ভার গড়ে তোলা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে বারাসাতে।                                     

পুরসভার এই এলাকা বামেদের দখলে।  ২৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলরের দাবি, তাঁকে অন্ধকারে রেখে এই কাজ করছে পুরসভা। কাউন্সিলর বরুণ ভট্টাচার্যের অভিযোগ, "রিজার্ভার হবে জানি। কিন্তু কীভাবে হবে কিছুই আমাকে জানানো হয়নি। আমিও হস্তক্ষেপ করতে চাইছি না।'' পুকুর ভরাটের নামে দুর্নীতি চলছে বলে তোপ দেগেছে বিজেপি। এর বিরুদ্ধে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। বারাসাতের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দার বলেন, "নতুনপুকুর বারাসাতের ঐতিহ্য়। এটা সংঘবদ্ধ দুর্নীতি। দরকার হলে আমরা আন্দোলনে নামব।''

সেরা শিরোনাম

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget