এক্সপ্লোর

Sovan Chatterjee: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ, লকআপে গিয়ে দেখা করলেন শোভন, কী কথা দু'জনের!

Partha Chatterjee: শনিবার আলিপুর আদালতে নিজের কাজে এসেছিলেন শোভন। সেখানে তিনি জানতে পারেন, পার্থ সেখানেই আছেন।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় একবছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। যত সময় এগিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে দূরত্ব বেড়েছে তৃণমূলের (TMC)। ইদানীং কালে আর সেভাবে তাঁর নামও মুখে আনতে দেখা যায় না জোড়াফুল শিবিরের নেতা-নেত্রীদের। সেই আবহেই এবার লকআপে পার্থের সঙ্গে দেখা করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা চালাচ্ছেন যিনি নিজেও।

শনিবার আলিপুর আদালতে নিজের কাজে এসেছিলেন শোভন। সেখানে তিনি জানতে পারেন, পার্থ সেখানেই আছেন। এর পরই লকআপে পার্থের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। খোঁজ নেন শরীর-স্বাস্থ্যের। এই সাক্ষাৎ নিয়ে প্রশ্ন করলে শোভন বলেন, "দূর থেকে দেখা হয়েছে। স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছি।" দূর থেকেই কথা হয় বলে জানিয়েছেন শোভন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলিপুর আদালতে এদিন অন্য কাজে এসেছিলেন শোভন। সেখানে গিয়ে জানতে পারেন পার্থও রয়েছেন সেখানে। এর পর দেখা করতে যান তিনি। এ নিয়ে প্রশ্ন করলে শোভন জানান, দূর থেকেই পার্থকে দেখেন তিনি। শারীরিক অবস্থা কেমন জানতে চান। দীর্ঘদিনের সঙ্গী, একসঙ্গে কাজ করেছেন পাশাপাশি। তাই দেখা করলেন, শরীরের খোঁজ নিলেন বলে জানান শোভন।

আরও পড়ুন: ‘পাঁচ বছর অন্তর রাখি হয় বুঝি’! গ্যাসের দাম নিয়ে খোঁচা বিজেপি-কে, ধূপগুড়িতে আক্রমণে অভিষেক

পার্থর সঙ্গে দেখা করে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন শোভন। তবে পার্থর সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে কোনও জলঘোলা করতে নারাজ তিনি। নেহাত সৌজন্য সাক্ষাৎ বলেই এই সাক্ষাৎপর্বকে ব্যাখ্যা করেছেন তিনি। পার্থ বা তাঁর আইনজীবীও এ নিয়ে বিশেষ কোনও মন্তব্য করেনি। তবে বাংলার রাজনীতিতে একসময়কার দাপুটে দুই রাজনীতিক, ঘটনাচক্রে আজ যাঁরা পিছনের সারিতে, তাঁদের এই সাক্ষাৎ নিয়ে কৌতূহল দেখান ঘটনাস্থলে উপস্থিত লোকজন।

পার্থ এবং শোভন, তৃণমূলে একসময় মমতার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন দু'জনই। কিন্তু দু'জনই এখন তৃণমূল থেকে অনেক দূরে। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকে পার্থের নামও মুখে আনতে নারাজ তৃণমূল। অন্য দিকে, বিজেপি থেকে আবারও তৃণমূলে ফেরার চেষ্টা করেছিলেন শোভন। তবে এখনও সেই চেষ্টায় তেমন সফল হননি তিনি। বরং নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থকে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। 'পার্থের মধ্যে নিজেকে জাহির করার প্রবণতা ছিল', 'মমতার প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব ছিল পার্থের', এমন মন্তব্য করতে শোনা যায় বৈশাখীকে।

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget