এক্সপ্লোর

Nepal Flash Flood : ভারত-চিন-সহ অন্য দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?

Nepal News : বুধবার থেকে নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ। কাদা ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। 

কাঠমাণ্ডু : চারিদিক বিধ্বস্ত। ছন্নছাড়া ছবি। তারইমধ্যে চলছে উদ্ধারকাজ। হড়পা বানের পর নেপালে জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।  আর তাদের একাজে সাহায্য করতে চেয়ে এগিয়ে আসতে চেয়েছিল একাধিক দেশ। ভারত, চিন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ প্রতিনিধিদল পাঠানোর অনুমতি চেয়েছিল। কিন্তু, তাদের সাহায্য প্রত্যাখ্যান করেছে নেপাল।

চিনের সীমান্ত এলাকায় নেপালের বিধ্বস্ত গ্রামে এখন উদ্ধারকাজ চালাচ্ছে নেপালেরই বিভিন্ন নিরাপত্তা এজেন্সি এবং একাজে সক্ষম আরও অন্যান্য সংস্থা। নেপালের ব্যালেন শা-নেতৃত্বাধীন সরকার এমনই জানিয়েছে শুক্রবার। এদিকে হড়পা বানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৭২। প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বুধবার থেকে নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ। কাদা ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। 

দ্য কাঠমাণ্ডু পোস্টের খবর অনুযায়ী, "বিশেষজ্ঞ উদ্ধারকারী দল পাঠানোর অনুমতি চেয়ে বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে নেপালের বিদেশ মন্ত্রক সরকারি ও বেসরকারি অনুরোধ পেয়েছিল। তবে আধিকারিকরা জানিয়েছেন যে, কাঠমান্ডু নেপালের সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য অভ্যন্তরীণ সংস্থার ওপরই নির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে।" দ্য কাঠমাণ্ডু পোস্টকে বিদেশ মন্ত্রকের এক আধিকারিক বলেন, "আমরা একইরকম অনুরোধ চিন এবং অন্যান্য দেশের কাছ থেকে পেয়েছি, কিন্তু আমাদের সেইসব অনুরোধ প্রত্যাখ্যান করতে হয়েছে।" সংবাদ সংস্থাকে মন্ত্রকের তরফে বলা হয়েছে, অন্য দেশের কাছ থেকে উদ্ধারকাজে সাহায্যের প্রয়োজন নেই।

নেপাল কেন বিদেশের উদ্ধারকারী দলের সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করছে ?

আধিকারিকরা বলেছেন, এই সিদ্ধান্তের পিছনে আংশিক ভূমিকা রেখেছে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের সময় নেপালের হওয়া অভিজ্ঞতা। সে সময় বিপুল সংখ্যক বিদেশি উদ্ধারকারী দল আসার ফলে সমন্বয় ও ব্যবস্থাপনার কাজে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। এর পরিবর্তে সরকার সহায়তা দিতে আগ্রহী দেশ ও সংস্থাগুলির কাছে আর্থিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে।

পুনর্বাসন ও পুনর্গঠন পর্যায়ে আরও আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। নেপাল মানবিক ও আর্থিক সহায়তা গ্রহণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ৫,০০,০০০ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য নেপাল পুলিশ ৪,৩৪৮ জন সদস্য মোতায়েন করেছে। কাদা ও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া এলাকায় উদ্ধারকারী দলগুলির তল্লাশি অব্যাহত থাকার পাশাপাশি কর্তৃপক্ষ রাসুয়া, নুয়াকোট ও ধাদিং থেকে শত শত মানুষকে উদ্ধার করেছে।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Advertisement

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget