Blast At Oil Depot : দাউ দাউ করে জ্বলছে আগুন, মারাত্মক বিস্ফোরণ তেলের ডিপোয়, ধোঁয়ায় ভরে গেল আকাশ
Bangkok Oil Depot Blast : মারাত্মক আগুনের কারণে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে স্থানীয়দের। ইতিমধ্য়েই ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে গিয়েছে আকাশ।

Bangkok Oil Depot Blast : স্বাভাবিক পরিস্থিতি বদলে গেল নিমেষেই। বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় দেড় কিলোমিটার দূর থেকে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। মারাত্মক আগুনের কারণে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে স্থানীয়দের। ইতিমধ্য়েই ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে গিয়েছে আকাশ। ব্যাঙ্ককে তেলের ডিপোয় ঘটেছে এই বিস্ফোরণ।
সোশ্য়াল মিডিয়ায় এই নিয়ে ইতিমধ্য়েই বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংনা জেলা অফিস থেকে ফেসবুকে এই বিষয়ে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, ব্যাঙ্কক তেল ডিপোতে একটি বিস্ফোরণ ঘটেছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় জনসাধারণকে অবিলম্বে এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন : প্রত্যেক নাগরিককে ৩০,০০০ টাকা করে ভর্তুকি দেবে সরকার ? সত্যি না মিথ্যে ? মুখ খুলল PIB
Before You Go
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর






















