এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী হিসাবে দেখছেন ? উত্তরে বিরোধী দলনেতা বললেন...

West Bengal Assembly : বিরোধী দলনেতা হিসাবে এদিনই বিধানসভায় আসেন শোভনদেব।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী (West Bengal CM Suvendu Adhikari)। আপনি কী হিসাবে দেখছেন ? এর উত্তরে বালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বললেন, "এখনই দেখার মতো হয়নি কিছু। সময় বলে দিক। আরও সময় যাক। আমি একটা কথা বললাম, সেটা প্রয়োগ হল কি না...অনেক ব্যাপার আছে।" বিরোধী দলনেতা হিসাবে এদিনই বিধানসভায় আসেন শোভনদেব।

এবিপি আনন্দর প্রতিনিধি তাঁকে প্রশ্ন করেন, মন্ত্রী হিসাবে আসতেন, আর আজ বিরোধী দলনেতা...। এর উত্তর তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক বলেন, "আমার রাজনৈতিক জীবন হল...'৯১ সাল থেকে এই বিধানসভায় আসছি। আমি বিরোধী দলে থেকেছি দীর্ঘ সময়। ২০১১ সাল পর্যন্ত। তারপরে আবার সরকারি দলে থেকেছি। সেখানেও আমি চিফ হুইপের দায়িত্ব পালন করেছি সরকারি দলে এসে প্রথমবার। তারপরে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছি। আমার সব পদ নেওয়া হয়ে গেছে। দলীয় সিদ্ধান্তের ব্যাপারে দলের সঙ্গে আলোচনা করে নেব। আর যেটা দলীয় সিদ্ধান্ত নয়, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হবে তখন নিজে নেব।" তাঁর সংযোজন, "আমি ডিমান্ড করেছি, যখন ওরা ছিল বিরোধী দলে যে... বিরোধী দল কোনও কনস্ট্রাক্টিভ বিরোধিতা করে না। আমরা গঠনমূলক বিরোধিতা করার চেষ্টা করব।"  

এবার বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে গেরুয়া ঝড় দেখা গেছে। তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। ১৫ বছর ক্ষমতায় থাকার পর এখন রাজ্যে ক্ষমতাচ্যুত ঘাসফুল শিবির। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পরাস্ত হয়েছেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারীর কাছে। তবে, তৃণমূল কংগ্রেসের এই চরম দুর্দিনেও তাদের একাধিক হেভিওয়েট নেতা এবারও জয়ের মুখ দেখেছেন। সেই তালিকায় ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মুখ রয়েছে। এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে শোভনদেবকে দাঁড় করিয়েছিল তৃণমূল। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ৬১ হাজার ৪৭৬ ভোটে বিপুল জয়লাভ করেছেন তিনি। তাঁর মোট প্রাপ্ত ভোট ছিল- ১০৮৪৮১। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী শতরূপা পেয়েছিলেন ৪৭ হাজার ৫টি ভোট। বিপুল এই জয়লাভের পর দল তাঁকে নতুন দায়িত্ব দিয়েছে। এবার বিরোধী দলনেতার ভূমিকায় দেখা যাবে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের সঙ্গী তিনি। আগামী দিনে তাঁর নেতৃত্ব দল বিধানসভায় কীভাবে এগোয় সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর। Sovandeb Chattaopadhyay in West Bengal Assembly 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede : বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
বেনজির বিপর্যয়! চোরবাগানে মৃতের সংখ্যা বেড়ে ১৯, রইল সম্পূর্ণ তালিকা
Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget