এক্সপ্লোর

Srabanti Chatterjee Update: বেজিকাণ্ডে গ্রেফতার গাড়ির চালকের জামিন

Mongoose Case: গতকালই বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শ্রাবন্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল।

কলকাতা: বেজিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন শ্রাবন্তীর (Bengali Actress Srabanti Chatterjee) গাড়ির চালক। আজ তাঁকে জামিন দেওয়া হল। ৪ দিনের জেল হেফাজতের পর জামিন পেলেন শ্রাবন্তির গাড়ির চালক। ‘কেন শ্যুটিং স্পটে শিকল পরিয়ে বেজিকে আনা হয়েছিল?’ এ নিয়ে ইউনিটের বাকি সদস্যদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী সংস্থা।

গতকালই বেজিকাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তীকে (Srabanti Chatterjee) ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শ্রাবন্তীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। উল্লেখ্য, আগেই বিধাননগর মহকুমা আদালত তদন্তকারী সংস্থাকে জানিয়েছিল , ‘চাইলে শ্রাবন্তীর গোপন জবানবন্দি নিতে পারে তদন্তকারী সংস্থা।’

গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের (Wild Life Crime Control Cell) নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। এরপরেই সোশাল সাইট থেকেও সরিয়ে নেওয়া হয় ছবিটি।

দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিকদের অভিনেত্রী বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।' তবে বেজির সঙ্গে ছবি তুলেই বিপত্তি বাঁধে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

বেজিকাণ্ডে গতকালই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) ফের জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল (Wild Life Crime Control Cell)। সোমবার দীর্ঘক্ষণ চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। রেকর্ড করা হয় বয়ানও। আজ কোর্টে পেশ করা হয় বেজিকাণ্ডে ধৃত অভিনেত্রীর চালককে। 

সূত্রের খবর গতকাল প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয়ে জানতে চায়। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল? কেন বেজিটিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’ ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে।

গত ৯ মার্চ, বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন: The Kashmir Files :' সত্যকে অনেকদিন চেপে রাখার চেষ্টা হয়েছিল' দ্য কাশ্মীর ফাইলস্ দেখে আর যা বললেন মোদি

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়
পুজোয় মৃত্যুমিছিল, কী অবস্থায় রয়েছেন আহতরা ? মুখ খুললেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু ও চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget