এক্সপ্লোর

SSC Job Seekers: ১ লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি, করুণাময়ী-SSC ভবন মিছিল নতুন চাকরিপ্রার্থীদের

Job Seekers Rally: করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত মিছিল করছেন বিক্ষোভকারীরা।

কলকাতা : ফের পথে চাকরিপ্রার্থীরা। পথে ২০২৫-এ SSC-র নতুন চাকরিপ্রার্থীরা। এক লক্ষ শূন্য পদে নিয়োগের দাবি জানাচ্ছেন তাঁরা। রেজাল্টের দাবিতে মিছিলে ২০২৩-এর টেট পরীক্ষার্থীরাও।করুণাময়ী থেকে SSC ভবন পর্যন্ত মিছিল করছেন বিক্ষোভকারীরা।

মিছিল থেকে তাঁদের দাবি-দাওয়া নিয়ে জানান এক চাকরিপ্রার্থী। তিনি বলেন, "আপনারা জানেন, এই রাজ্য সরকার ১০ বছর পর নিয়োগ করছে। পরীক্ষা হয়েছে। পরীক্ষায় যাঁরা ফ্রেশার প্রার্থী তাঁরা পরীক্ষার দেওয়া পর দেখছেন, তাঁরা যদি ৬০-এ ৬০-ও পান, তাহলেও কোনও ডাক পাবেন না। কারণ, ৩১ হাজার শিক্ষক ইতিমধ্যে ইন-সার্ভিসের মধ্যে ঢুকে গেছেন। আমাদের যেটা দাবি, সিট সংখ্যা যা আছে তার থেকে ৩ গুণ বাড়াতে হবে। সংখ্যাটা ১ লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। দুই নম্বর দাবি হল, ইন-সার্ভিসের জন্য এই যে ১০ নম্বর দিচ্ছে, কোথাও উল্লেখ নেই। গেজেটেও উল্লেখ নেই যে এই ১০ নম্বর পাবে। এটাও আমাদের দাবি যে, তাঁদের ১০ নম্বর দেওয়া যাবে না। ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত লক্ষাধিক নিয়োগ হয়েছে। সেই জায়গায় ২০১২-২০২৪, একই সময়কাল, কিন্তু সংখ্যাটা দেখুন, তার ১০ ভাগও হয়নি। আজ একদিনের ডাকে আমরা সব ফ্রেশার প্রার্থীরা এসেছি। আমরা এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমাদের দাবি জানাব।"  

২০১৬- র প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁরাও এবার পরীক্ষা দিয়েছেন। ফ্রেশারদের থেকে ১০ নম্বর অতিরিক্ত পাবেন তাঁরা। এই বিষয়ে ফ্রেশার পরীক্ষার্থীদের অনেকেই বলছেন, এই অতিরিক্ত নম্বর পাওয়ার বিষয়টি তাঁদের চাকরি পাওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে। আর পুনরায় যাঁদের পরীক্ষা দিতে হচ্ছে, তাঁরা ৭-৮ বছর চাকরি করে ফেলেছেন। দীর্ঘ ৯ বছর পর সেই আগের মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া, র‍্যাঙ্ক করা যে একপ্রকার অসম্ভব সেকথা আগেই জানিয়েছেন তাঁরা। তবে প্রথম দফার মতোই, দিনকয়েক আগে দ্বিতীয় দফাতেও নির্বিঘ্নেই এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা ছিল। সমস্ত পরীক্ষা কেন্দ্রে মোতায়েন ছিল প্রচুর পুলিশ।

এদিকে ৫০ হাজার শূন্যপদে অবিলম্বে নিয়োগের দাবিতে দিনকয়েক আগে পথে নামেন টেট উত্তীর্ণরা। ২০২২-এর টেট উত্তীর্ণদের আচমকা বিধানসভা অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি বেধে যায়। পুলিশকে কখনও কাকুতিমিনতি করতে দেখা যায় তাঁদের, কখনও কান্নায় ভেঙে পড়েন। ধর্মতলা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আচমকা বিধানসভা ভবনের দিকে দৌড় দেন বিক্ষোভকারীরা। তাঁদের তাড়া করে পুলিশ। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget