এক্সপ্লোর

SSC Update: 'নিয়োগপত্র পেলেই উঠবে আন্দোলন, ততদিন শান্তিপূর্ণ অবস্থান', জানিয়ে দিলেন চাকরিপ্রার্থীরা

SSC Agitation: আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এসএসসি (SSC) আন্দোলনকারীদের সমস্যা মেটাতে বৈঠক করেছে সরকার। সোমবারই বিকাশ ভবনে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। আন্দোলনকারীদের তরফে ৮ জন প্রতিনিধি ওই বৈঠকে আসেন। বেশ কিছুক্ষণ বৈঠক চলে। তারপরে সেখান থেকে বেরিয়েই আশার কথা শুনিয়েছেন আন্দোলনকারীরা।

মিলেছে আশ্বাস:
আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী (Education Minister) আশ্বাস দিয়েছেন যে সবার চাকরি হবে। আন্দোলনকারীদের দাবি ছিল, মেধাতালিকায় থাকা সকলের চাকরি হতে হবে। সেইভাবেই আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। শহীদুল্লাহ বলেন, 'মেধাতালিকায় নাম থাকা একজনও যেন বঞ্চিত না হয়, আলোচনা সদর্থক হয়েছে। ৬০০০-এর মধ্যে ২১৫৯টি সিট তৈরি করা আছে'।

আন্দোলন উঠবে? 
তাহলে কি গান্ধীমূর্তির পাদদেশে চলা আন্দোলন উঠে যাবে? সেই প্রসঙ্গে আন্দোলনকারীদের তরফে শহীদুল্লাহ বলেন, 'শান্তিপূর্ণ ধর্না-অবস্থান চলবে। সকলের নিয়োগপত্র পেলেই আন্দোলন বন্ধ হবে।' আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্যানেলে অসঙ্গতি আছে, সবাই নিয়োগের যোগ্য। আরও একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাঁদের আশা সবারই চাকরি হবে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এর আগে অভিষেক-সাক্ষাৎ:
এদিনের বৈঠকের আগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন এই চাকরিপ্রার্থীরা। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে আন্দোলন করছেন এঁরা। ২৯ জুলাই তাঁদের কয়েকজন প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তার আগে অভিষেক নিজেই কথা বলবেন বলে জানিয়েছিলেন। সেই মতো সাক্ষাৎ হয়। সেখানে নিজেদের সমস্যার কথা জানান আন্দোলনকারীরা। সেবারও বৈঠকের পরে শহীদুল্লাহ জানিয়েছিলেন, এসএসসির (SSC) নিয়োগের বিষয়ে মানবিক অভিষেক। বঞ্চিতদের দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্য়োপাধ্যায় আন্দোলনকারীদের প্রতি সহমর্মী বলেও দাবি করেছিলেন তিনি।

দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। ন্যায্য চাকরিতে নিয়োগের দাবি নিয়ে চলছে আন্দোলন। এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ২০২১ সালের মার্চ থেকে আন্দোলন শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, ২০১৬ সালে এসএসসির নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য যে মেধাতালিকা তৈরি করা হয়েছিল, তাতে তাঁদের সবার নাম ছিল। কিন্তু, তারপরেও তাঁদের চাকরি হয়নি। অভিযোগ, ওই পদগুলিতে টাকার বিনিময়ে বেআইনি নিয়োগ হয়েছে। 

আরও পড়ুন: অনুব্রতকে 'গরুচোর' বলে বিদ্রুপ, তাঁকে ভর্তি নিল না এসএসকেএম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget