এক্সপ্লোর

SSC Case: ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল, রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

SC on SSC Case: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে।

কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। SSC-র পুরো প্যানেল বাতিল করল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। নির্দেশ দেওয়া হল, 'যাঁদের চাকরি বাতিল হল, তাঁদের বেতনের টাকা ফেরত দিতে হবে।'

পুরো প্যানেল বাতিল: বাতিল হয়ে গেল ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল। বাতিল হল ২৫,৭৫২ জনের চাকরি। চাকরি থাকল একমাত্র ক্যানসার আক্রান্ত সোমা দাসের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, "নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। যা মেরামত করার কোনও সুযোগ নেই। যেভাবে নিয়োগ হয়েছে তাতে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।'' হাইকোর্টের নির্দেশে কিছুটা সংশোধন করেছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, যাঁদের ক্ষেত্রে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, তাঁদের ক্ষেত্রে কোনও ছাড় নেই। অবৈধ শিক্ষকদের বেতনের টাকা ফেরত দিতে হবে। তবে যাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই, তাঁদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে প্রশ্ন ওঠে আবার নতুন করে বয়সে উচ্চমানে ছাড় দিয়ে পরীক্ষার সুযোগ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেটা তাঁরা পাবেন। যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন। ৩ মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে। তবে এক্ষেত্রে তাঁদের চার বছরের বেতন ফেরত দিতে হবে না। রাজ্য সরকারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৪-এর ২২ এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫২ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন এবং যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের ১২ শতাংশ সুদ-সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে, ওই বছরই ২৪ এপ্রিল, সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। সেই মামলায়, ২০২৪-এর ৭ মে, সুপ্রিমকোর্ট জানিয়ে দেয়, আপাতত ২৫ হাজার ৭৫৩ জনের মধ্য়ে কারও চাকরি যাচ্ছে না। কাউকে সুদ-সহ বেতন ফেরাতেও হচ্ছে না। এরপরই গত ১০ ফেব্রুয়ারি, শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি। অবশেষে রায় ঘোষণা করল শীর্ষ আদালত। 

এবিষয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, "প্রক্রিয়াটা হল দুর্নীতিমূলক। কেউ কেউ যোগ্য হলেও অজান্তেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। শিক্ষক নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় থাকা উচিত। সেটা যদি না থাকে, তাহলে এভাবে বাছাই করা যায় না কে দুর্নীতি করেছে কে করেনি। স্বচ্ছতার একমাত্র পদ্ধতি হল নতুন করে আবার প্রক্রিয়া চালু করো। সেখানে যাতে দুর্নীতি না হয় নিশ্চিত করো। তাতে নিসন্দেহে যোগ্যরা উঠে আসবে।''  

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Kolkata News: JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
JW ম্যারিয়ট হোটেলের ডিস্কোতে তরুণীকে ধাক্কাধাক্কি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল

ভিডিও

Sukanta Majumdar News: ‘এটা ওদের ঘরের বিষয়, ওদের স্বামী-স্ত্রীর মধ্যে লড়াই’, বললেন সুকান্ত মজুমদার
Ritabrata Banerjee: সরকার তদন্ত করে দেখুক যে উনি এই কাণ্ডটি ঘটিয়েছেন কি না : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Kunal Ghosh Car Demolished |
Agnimitra Paul |
Humayun Kabir News : 'সেটাকে সুশাসন বলে না, কুশাসন বলে, অত্যাচারীর শাসন বলে', বললেন হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Weather Forecast: এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
এখনই পিছু ছাড়ছে না বৃষ্টি, সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, কবে হবে পরীক্ষা
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Embed widget