এক্সপ্লোর

SSC Case: সুপ্রিম-রায়ে হতাশ চাকরিহারারা, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর আশ্বাস নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

Mamata Banerjee: ৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে মুখ্য়মন্ত্রী রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন।

কলকাতা: SSC মামলায় সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের নির্দেশ দেখে হতাশ চাকরিহারারা। তাঁদের প্রশ্ন, তাহলে ৭ এপ্রিল, নেতাজি ইন্ডোরের সভা থেকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলোর কী হল? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে রিভিউ পিটিশনেরও আশ্বাস দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। তবে বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে রায় মেনে নেয় রাজ্য সরকার। যা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। 

৩১ ডিসেম্বরের মধ্য়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। SSC মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ চাকরি বাঁচল না। শুধু চাকরি যাওয়ার দিন কিছুটা পিছোল। তাও অযোগ্য় বলে চিহ্নিত হননি, শুধু এমন শিক্ষকদের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এই নির্দেশ সামনে আসার পর, হতাশ চাকরিহারারা। তাঁদের প্রশ্ন, তাহলে ৭ এপ্রিল, নেতাজি ইন্ডোরের সভা থেকে, মমতা বন্দ্য়োপাধ্য়ায় যে প্রতিশ্রুতি দিলেন, তার কী হল? মুখ্যমন্ত্রী বলেছিলেন, "যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের।''

৩ এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে মুখ্য়মন্ত্রী রিভিউ পিটিশনের আশ্বাস দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, "রাজ্য় সরকার রিভিউ পিটিশন করবে।'' অথচ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মূল রায়ে আংশিক পরিবর্তন মেনে নিলেন রাজ্য় সরকারের আইনজীবী। চাকরিহারাদের জন্য় তাঁর একাধিক পরিকল্পনা তৈরি বলেও নেতাজি ইন্ডোরের সভা থেকে দাবি করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর, তা নিয়েও প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। এক চাকরিহারা বলেন, "এই যে খেলা। মুখ্যমন্ত্রী সভায় বললেন যে আমি রায় রিভিউ করব, যোগ্যদের চাকরি বাঁচাব। আবার নেতাজি ইন্ডোরে ললিপপ দিলেন ভলান্টারি সার্ভিস। আবার তাঁরা এখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলল একটা সাময়িক ললিপপ দেওয়া হোক। এটায় হতাশা বাড়ল, কোনও যোগ্যর মুখে দেখবেন হাসি নেই।''

সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রাজ্য় সরকার আবার নতুন করে চাকরিহারাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "মহামান্য় আদালত যা রায় দিয়েছেন, সেই অনুযায়ী, আমার মনে হয়, আপনাদের এখন পড়ুয়াদের কথা ভাবা উচিত। আপনাদের নিজ নিজ কর্মক্ষেত্রে, আমি যেমন আগেও বলেছিলাম, যে আপনাদের কাজে আপনাদের ফেরত যাওয়া উচিত।'' এবিষয়ে আন্দোলনকারী চাকরিহারা মেহবুব মণ্ডল বলেন, "আমি যে সটুডেন্টকে পড়াতাম, তাকে আমি ভালবাসতাম-স্নেহ করতাম, আমি তাকে আর দেখতে পারব না ৩১ ডিসেম্বর পর। এটা যখন আমি প্রতিদিন অনুভব করব ওই ৩১ ডিসেম্বর যাওয়া পর্যন্ত, এগুলো আমাদের কাছে এক একটা মৃত্যুর দিন, মৃত্যুর সমতুল্য।''

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget