এক্সপ্লোর

SSC Case: সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? চাকরি বাতিল মামলার শুনানি সোমবার

Supreme Court: এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে।

কলকাতা: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর, সোমবার ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি রয়েছে। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে SSC চেয়ারম্যান দাবি করেছেন, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? আদৌ কি তারা যোগ্য-অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে?

ফের সুপ্রিম কোর্টে মামলার শুনানি: প্রধানমন্ত্রীর নির্দেশ মতো, যোগ্য অথচ চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে লিগাল সেল করেছে বিজেপি। উল্টোদিকে, যোগ্য-অযোগ্য বাছাইয়ের প্রশ্নে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়ার পরেই, কার্যত ডিগবাজি খেয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার। এই পরিস্থিতিতে মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে সোমবারই সুপ্রিম কোর্টে SSC-র চাকরি বাতিল মামলার শুনানি রয়েছে।

এখন সবথেকে বড় প্রশ্ন, এবার সুপ্রিম কোর্টে কী অবস্থান নেবে SSC? সোমবার সুপ্রিম কোর্টের শুনানিতে যোগ্য ও অযোগ্যদের বিভাজন স্পষ্ট করবে SSC? হাইকোর্টে যে তথ্য দিতে পারেনি, তা কি দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন? এর আগের শুনানিতে হাইকোর্টের প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই আপাতত বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। SSC-র কাছে দেশের প্রধান বিচারপতি জানতে চান, OMR শিট নেই। নষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কী করে যোগ্য়-অযোগ্য় প্রার্থীদের আলাদা করবেন? যা নিয়ে কয়েকদিন আগে SSC-র চেয়ারম্য়ান বলেছিলেন, যোগ্য়-অযোগ্য়দের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব।

কিন্তু শুক্রবার প্রধানমন্ত্রী চাকরিহারা যোগ্য়দের পাশে দাড়ানোর আশ্বাস দেওয়ার পর ডিগবাজি খান এসএসসির চেয়ারম্য়ানও। সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, “আমরা চেষ্টা করব যে মহামান্য় সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন, যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য়, অযোগ্য় বিভাজন করা সম্ভব।’’ এই পরিস্থিতিতে সোমবার SSC-র অবস্থানের দিতে তাকিয়ে চাকরিহারারা।

এদিকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “চাকরি দেওয়ার ক্ষমতা নেই। চাকরি কেড়ে নেওয়ার গোসাই। এখন বলছে আমরা সাহায্য করব। কোনও সাহায্যের দরকার নেই। আমরাই সাহায্য় করছি এবং আমরাই করব। আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই। ইচ্ছা অনুয়ায়ী একটা বলে দিল। যে কেউ ৫ টাকা খরচ করে একটা আদালতে মামলা করতে পারে। আর সবই তো বসে আছে বিজেপির কেউ না কেউ। তারা একটা অর্ডার দিয়ে দিল। প্রমাণ হল না। আপনি চোর হয়ে গেলেন? আগে তো প্রমাণ করতে হবে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: South 24 Parganas: জল-আলোর কাজ হয়নি কেন? জয়নগরে ক্ষোভের মুখে তৃণমূল প্রার্থী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget