এক্সপ্লোর

SSC Teacher Death: 'কেন এত কষ্ট দিলেন, ছোট বাচ্চাকে নিয়ে কী করে থাকব ?' মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন চাকরিহারা মৃত শিক্ষকের স্ত্রীর

Subal Soren Death: শুক্রবার সকালে কলকাতার আর এন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সেই সুবল সোরেনের।

অমিত জানা, বিশ্বজিৎ দাস ও অনির্বাণ বিশ্বাস, মোহনপুর ও কলকাতা : যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও চাকরি চলে যাওয়ায় ডিপ্রেসনে ভুগছিলেন। সেটাই স্বামীর মৃত্যুর কারণ বলে ফের দাবি করলেন মৃত শিক্ষক সুবল সোরেনের স্ত্রী। 'কেন এত কষ্ট দিলেন? ২ বছরের বাচ্চাকে নিয়ে কোথায় যাব ?' মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন চাকরিহারা মৃত শিক্ষকের স্ত্রীর। 

তিনি ছিলেন প়়ড়ুয়াদের প্রিয় শিক্ষক। তিনি ছিলেন চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্য়তম মুখ। শুক্রবার সকালে কলকাতার আর এন টেগোর হাসপাতালে মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সেই সুবল সোরেনের। পরিবারের দাবি, তীব্র মানসিক চাপ ও ডিপ্রসনে থাকার ফলেই মৃত্যু হয়েছে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকের।

মৃত চাকরিহারা শিক্ষকের স্ত্রী সন্ধ্যা সরেন বলেন, "চাকরি চলে যাওয়ার পর থেকে প্রচুর অসুস্থ ছিল। চাকরি চলে গিয়েছিল, অনেক কষ্ট। চাকরি চলে যাওয়ার জন্য এরকম অবস্থা হয়ে গেছে আমাদের। আমার স্বামী তো যোগ্য শিক্ষক ছিল। এরকম অবস্থায় ফেলে রেখে, মমতা মুখ্যমন্ত্রী কেন আমাকে এত কষ্ট দিল। আমার স্বামীকে কেন কেড়ে নিল?"  

পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বৌলাসিনি বিবেকানন্দ উচ্চতর বিদ্যালয়ের একাদশ-দ্বাদশের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, আদালতের নির্দেশে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেতন মিলবে। তারপর কী হবে, এই তীব্র মানসিক চাপের মধ্যেই সোমবার স্ট্রোক হয়। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের সরকিসামাটের বাড়িতে এদিন শেষকৃত্য হয় বছর ৩৭-এর সুবল সোরেনে। এদিন মৃত শিক্ষকের বাড়িতে আসেন তাঁর সহশিক্ষকরা। স্ত্রীর হাতে তুলে দেন আর্থিক সাহায্য।

মৃত চাকরিহারা শিক্ষকের সহকর্মী অমরকুমার দোলই বলেন, "শেষের দিকে যেটুকু তাঁর সঙ্গে কথা বলে বুঝতে পারতাম, খুব মানসিক চাপে ছিলেন। মানসিক চাপ বলতে, চাকরি তো ৩১ ডিসেম্বর শেষ হবে, তারপর কী হবে?"

মৃত চাকরিহারা শিক্ষকের অপর এক সহকর্মী সুভাশিস সুঁই বলেন, "ভীষণ চাপে ছিলেন, ওটাই মূলত। যে কী করে সিলেবাসটা শেষ করবেন, আর এদিকে কীভাবে পরীক্ষা হবে, বা পরীক্ষা হলে কী হবে না হবে, এনিয়ে ভীষণ চাপে...!" 

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "শিক্ষকের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। ২৬ হাজারকে যেভাবে তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হল, এঁদের উপর যে মানসিক চাপ পড়বে, এ তো খুব স্বাভাবিক ব্যাপার। এজন্যই তো মুখ্যমন্ত্রী বলেছেন এটা হতে পারে না। আমি জানি না, ঠিক কেন কোন রোগ থেকে ওঁর মৃত্যু হয়েছে। কিন্তু, উনি একজন যোগ্য শিক্ষক ছিলেন বলেই শুনেছি। এরজন্য দায়ী হচ্ছে যাঁরা পৈশাচিকভাবে চাকরি চাকরি খাব, সকলের চাকরি খেতে হবে বলে যাঁরা কোর্টে গেছেন। তাঁরা দায়ী।"

স্ট্রোক হওয়ার পর সুবল সোরেনকে মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার সকালে মারা যান তিনি। পুলিশের বিরুদ্ধে কাউকে কিছু না জানিয়ে শববাহী গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে দেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয় চাকরিহারা শিক্ষকের পরিবার। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে পৌঁছয় দেহ। তারপর হল শেষকৃত্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়, আবেদনকারীদের কী কী অভিযোগ ?
Terrorist Arrest: হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
হামিমের সঙ্গে কীভাবে যোগাযোগ হয়েছিল অর্পিতার? কীভাবে পুলিশের জালে ধরা পড়ল জঙ্গির বান্ধবী
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
CM Suvendu Adhikari:
"..CAA-র আওতায় এঁরা শরণার্থী", কাদের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ? কোন আইনের কথা বললেন ?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget