এক্সপ্লোর

SSC Exam 2025: হকের চাকরির দাবিতে মাথা কামিয়ে করেছিলেন প্রতিবাদ, আজ ফের পরীক্ষায় বসলেন রাসমণি

SSC Exam: পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কান্নায় ভেঙে পড়েন রাসমণি। তীব্র প্রতিবাদ শোনা গিয়েছে তাঁর গলায়।

SSC Exam 2025: যোগ্য প্রার্থী হিসেবে হকের চাকরি আদায় করতে, মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র। দীর্ঘ ৯ বছর পর SSC পরীক্ষা, খুশি নন রাসমণি। তাঁর দাবি, রাজ্য সরকার যদি যোগ্য ও অযোগ্য বাছাই করতে পারত, তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হত না। আগের মতো পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানান রাসমণি। স্বচ্ছ নিয়োগ কী হবে, তা নিয়েও সন্দিহান এই চাকরিপ্রার্থী। 

পরীক্ষা দিতে ঢোকার আগে রাসমণি পাত্র বলেন, 'এই সরকার, এই কমিশনের উপর কোনও আস্থা আমাদের আর নেই। একেবারেই নেই। সেই ১০ বছর আগের মতো প্রস্তুতি নেওয়া কোনওমতেই সম্ভব নয়। কারও পক্ষেই সম্ভব নয়। পরিস্থিতি পাল্টেছে। বয়স বেড়েছে। পারিবারিক, সংসার জীবন, বাচ্চা, সংসার নিয়ে... সবার কথাই বলছি। আগের মতো পরীক্ষা দেওয়া, আগের মতো র‍্যাঙ্ক করা, সেই রকম প্রস্তুতি নিয়ে, কারও পক্ষেই সম্ভব নয়। কিন্তু আজকে বাধ্য করেছে এই রাজ্য সরকার, বাধ্য করেছে কমিশন, তাই পরীক্ষায় বসা। আজকে আমাদের কোনওরকম সুযোগ সুবিধা দেওয়া হল না। ফ্রেশার হিসেবে পরীক্ষায় বসতে হচ্ছে। এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখের, খুবই যন্ত্রণার। আজকে অনেক বুকে ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে, রাতদিন এক করে, সংসার সামলে, বাচ্চা সামলে, সবকিছু সামলে, যতটুকু সময় পেয়েছি পড়াশোনা করে এই সেন্টারে এসেছি চাকরিটা পাব বলে, যে রাজ্যে চাকরিটা ১০ বছর আগে চুরি করে নেওয়া হয়েছিল, টাকার বিনিময়ে, সেই চাকরিটা। আমাদের চাকরিটা ফিরিয়ে দিন।' 

একাদশ এবং দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য আজ দ্বিতীয় দফায় হয়েছে এসএসসি পরীক্ষা। ২০১৬- র প্যানেল বাতিল হওয়ায় যাঁরা চাকরি খুইয়েছেন, তাঁরাও আজ পরীক্ষা দিয়েছেন। ফ্রেশারদের থেকে ১০ নম্বর অতিরিক্ত পাবেন তাঁরা। এই বিষয়ে ফ্রেশার পরীক্ষার্থীদের অনেকেই বলছেন, এই অতিরিক্ত নম্বর পাওয়ার বিষয়টি তাঁদের চাকরি পাওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে। আর পুনরায় যাঁদের পরীক্ষা দিতে হচ্ছে, তাঁরা ৭-৮ বছর চাকরি করে ফেলেছেন। দীর্ঘ ৯ বছর পর সেই আগের মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া, র‍্যাঙ্ক করা যে একপ্রকার অসম্ভব সেকথা বলছেন তাঁরা। তবে প্রথম দফার মতোই, দ্বিতীয় দফাতেও নির্বিঘ্নেই এসএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগের রবিবারের মতোই আজও আঁটসাঁট ছিল নিরাপত্তা। সমস্ত পরীক্ষা কেন্দ্রে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, ৩টি মামলায় রক্ষাকবচ দিল আদালত
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget