এক্সপ্লোর

SSC Exams 2025: ‘চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না’, এবার পথে নামলেন SSC-র নতুন পরীক্ষার্থীরা

SSC Agitation: বুধবার করুণাময়ীতে জমায়েত করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শূন্য়পদ বাড়ানোর দাবিতে এবার পথে নামলেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। বিকাশ ভবন অভিযানে নামলেন নতুন পরীক্ষার্থীদের একাংশ। বৃষ্টি মাথায় নিয়েই বিকাশ ভবনের দিকে এগোতে শুরু করেন সকলে। কিন্তু গোড়াতেই পুলিশের কাছে বাধা পান তাঁরা। দলবেঁধে নয়, কয়েক জনকে প্রতিনিধিই বিকাশভবন যেতে দেওয়া যেতে পারে বলে জানায় পুলিশ। সেই নিয়ে তর্কে জড়িয়ে পড়ে দুই পক্ষ। শেষে অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নেন বিক্ষোভকারীরা। মূলত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি ১০ নম্বর দেওয়া নিয়েই আপত্তি এঁদের। (SSC Agitation)

বুধবার করুণাময়ীতে জমায়েত করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। ২০২৫ সালে SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় বসেন প্রথম বার। একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন বিকাশভবন অভিযানের ডাক দেন তাঁরা। কিন্তু করুণাময়ীতে তাঁদের আটকে দেয় পুলিশ। একসঙ্গে এতজন যাওয়া যাবে না, কয়েক জন প্রতিনিধি যেতে পারেন বলে জানানো হয়। এতে সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু করেন SSC-র নতুন পরীক্ষার্থীরা। প্রয়োজনে রাতভর রাস্তায় থাকবেন বলে জানান। (SSC Exams 2025)

আন্দোলনকারীদের মধ্য়ে একজন বলেন, "পুলিশ বলছে, এগনো যাবে না। এখানেই ডেপুটেশন দিতে হবে বলছে। আগেও দু'বার ডেপুটেশন জমা দিয়েছি। কোনও ফল হয়নি। আজ এখানে অবস্থান বিক্ষোভ করব আমরা। দরকারে সারারাত থাকব, যত ক্ষণ পর্যন্ত না সুরাহা হচ্ছে।"

নতুন চাকরিপ্রার্থীরা এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন, যাতে লেখা ছিল, 'স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক', 'বাংলার শিক্ষাকে ধ্বংস হতে দিচ্ছি না , দেব না', '১৬ নম্বর ধারা অনুযায়ী সমতার অধিকার ফিরিয়ে দিতে হবে'। স্লোগান ওঠে, 'এই বৈষম্য চলবে না'। ঠিক কী দাবি তাঁদের জানতে চাইলে এক পরীক্ষার্থী বলেন, "আমাদের আজ মূল দাবি হল, আপডেটেড শূন্যপদের তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। জানাতে হবে, ঠিক কতগুলি শূন্যপদ রয়েছে। ২০১২ সালের পর ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়। সেই নিরিখে প্রচুর শূন্যপদ থাকার কথা। কিন্তু আমরা দেখছি, ৩৫ হাজার ৭২৬টি শূন্যপদ রয়েছে। ১০-১২ বছরের নিরিখে একেবারেই ন্যূনতম। এতগুলো শূন্যপদ কোথায় যাচ্ছে, সংখ্য়া প্রকাশ করতে হবে।"

পাশাপাশি, ২০১৬ সালের প্যানেল বাতিলের পর, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের যে ১০ নম্বর বাড়তি দেওয়া হচ্ছে, তাও বাতিল করতে হবে বলে দাবি জানিয়েছেন নতুন পরীক্ষার্থীরা। তাঁদের বক্তব্য, "১০ নম্বর পুরোপুরি বাতিল করতে হবে। যাঁরা একাদশ-দ্বাদশের শিক্ষক যাঁরা, তাঁদের সঙ্গে নবম-দশমের শিক্ষক-শিক্ষিকারাও সেই অভিজ্ঞতার ১০ নম্বর পেয়ে যাচ্ছেন। তাহলে আমরা নতুনরা ওই ১০ নম্বরের সঙ্গে প্রতিযোগিতা করব? বিশেষ করে, একাদশ-দ্বাদশ শ্রেণিতে নতুনদের একজনও চাকরি পাবেন না। যাঁরা ইন সার্ভিস আছেন নবম-দশমে, শিক্ষকতার অভিযোগ আছে তাঁদের। কিন্তু একাদশ-দ্বাদশে তো নেই! তার পরও কেন তাঁরা একাদশ-দ্বাদশে অভিজ্ঞতার ১০ নম্বর বাড়তি পাবেন? নতুনদের দাবি তাই ন্যায্য। কেন ১০ নম্বর দেওয়া হবে?"

গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর SSC-র নবম-দশম ও একাদশ-দ্বাদশের পরীক্ষা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল বেরবো বলে জানা হচ্ছে। নতুন চাকরিপ্রার্থীদের দাবি, শূন্যপদের সংখ্যা বাড়িতে ১ লক্ষ করতে হবে। পাশাপাশি, বাড়তি ১০ নম্বর দেওয়া যাবে না চাকরিহারাদের। ইন্টারভিউ পর্বও যাতে ক্যামেরার সামনে হয়, দাবি তুলছেন নতুনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’, রাজ্য়কে কলকাতা হাইকোর্ট
Annapurna Yojana: এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget