এক্সপ্লোর

SSC Group C & Group D : ' পরীক্ষা না দিয়েই চাকরি হয়েছে', দুর্নীতির অভিযোগে রাস্তায় বসে পড়লেন চাকরিপ্রার্থীরা

SSC : SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের নিয়োগের বিষয়টিরও দ্রুত নিষ্পত্তি হোক। 

হিন্দোল দে, কলকাতা : SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিক্ষোভ। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা।  তাঁদের দাবি, '২২২ জন কোনওরকম পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন। ৬০৯ জন প্যানেলের পিছনে থাকা ব্যক্তির চাকরি হয়ে গিয়েছে। প্যানেলের পিছনে থাকা ৩৮১ জন গ্রুপ সি-ক্যাটেগরিতে চাকরি পেয়ে গিয়েছে। ' অথচ তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি না পেয়ে বিক্ষোভের পথে নেমেছেন তাঁরা। তাঁদের দাবি, যোগ্য ক্যান্ডিডেটদের নিয়োগ করতে হবে যত দ্রুত সম্ভব। 

গত ২৯ জুলাই SSC’র চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ’র যুক্তি-তক্কো অনুষ্ঠানে চাকরিপ্রার্থীদের দুর্দশার কথা তুলে ধরেছিলেন আন্দোলনকারী শহীদুল্লাহ্। তারপরই কুণাল ঘোষের মাধ্যমে, তাঁর সঙ্গে কথা বলেন অভিষেক। শুক্রবার আন্দোলনকারীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তিনি। ছিলেন শিক্ষামন্ত্রীও। এবার SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের নিয়োগের বিষয়টিরও দ্রুত নিষ্পত্তি হোক। 

আরও  পড়ুন : 

SSC: দ্রুত নিয়োগের দাবি, SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ

গত জুন মাসে, SSC-র নবম দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, ' কমিশনের কিছু সদস্য, তাঁদের আত্মীয়দের শিক্ষক বা গ্রুপ ডি পদে অবৈধভাবে নিয়োগ করেছেন। তাঁদের ফলের জন্য প্রস্তুত থাকতে বলুন। ' SSC’র আইনজীবীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'কমিশনের একজন সদস্য তার বোনকে চাকরি পাইয়ে দিয়েছেন। ফলের জন্য তৈরি থাকুন। ' এমনই তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এর আগে SSC’র গ্রুপ D’তে নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে।

কংগ্রেসের বিক্ষোভ :
SSC দুর্নীতিকাণ্ডে কমিশন বসিয়ে স্বচ্ছতা প্রমাণ করুক রাজ্য। এই দাবিতে ভবানীপুর, কালীঘাট-সহ দক্ষিণ কলকাতার ২৬টি থানায় ডেপুটেশন কর্মসূচি কংগ্রেসের। দিনভর চলবে এই কর্মসূচি। কংগ্রেসের দাবি, সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ওয়াংচু কমিশন বসিয়ে যেভাবে একাধিক মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই পথেই হাঁটুক মমতার সরকার। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় একা নন, আরও অনেকে জড়িত বলে কংগ্রেসের দাবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget