এক্সপ্লোর

SSC Group C: গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি, সিবিআইয়ের হাতে নতুন তথ্য

SSC Group C: গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি। আবেদন না করেই চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ চাকরি প্রাপ্তদের স্কুলে ঢুকতে বাধ্য করার অভিযোগ।''

কলকাতা: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য সিবিআইয়ের (CBI) হাতে। বাগ কমিটির দেখানো দুর্নীতির বাইরেও চাঞ্চল্যকর তথ্য। SSC দুর্নীতি মামলায় মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেল সিবিআই। সূত্রের খবর, আবেদন না করেই  চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন তথ্য: সিবিআইয়ের দাবি, গ্রুপ সি-তে (SSC Group C) বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি। চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গেলে তাঁদের শিক্ষক অথবা পরিচালন সমিতির বাধার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে রাজনৈতিক অথবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। গত কয়েকদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) অফিসে তল্লাশি চালায় সিবিআই। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছে তারা। 

SSC’র নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমে গতকাল মামলাকারীদের ডেকে পাঠায় সিবিআই। গ্রুপ সি এবং নবম-দশম শ্রেণিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করেছিলেন তিন চাকরিপ্রার্থী। CBI-এর নোটিস পেয়ে, নিজাম প্যালেসে হাজির হন তিন মামলাকারী ও তাঁদের আইনজীবীরা। অন্যদিকে, শনি-রবি দু’দিন ধরে তল্লাশি চালিয়ে, SSC-র সল্টলেকের দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই।  এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এই দফতর সিল করে দিয়েছিল। এবার SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। সূত্রের খবর, তিন মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে এবং নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত হাতে এসেছে নতুন তথ্য।

উল্লেখ্য, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, গতকাল মামলাকারীদের কাছে জানতে চাওয়া হয়, কিসের ভিত্তিতে তাঁরা এই মামলা করেছিলেন? কী কী প্রামাণ্য নথি রয়েছে? মামলাকারীদের নাম লিস্টে কত নম্বরে ছিল? দুর্নীতি সম্পর্কে তাঁরা কীভাবে নিশ্চিত হলেন? কোন কোন তথ্য ও নথি রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে? CBI সূত্রে খবর, নথি খতিয়ে দেখার পাশাপাশি, মামলাকারীদের বয়ান রেকর্ড করা হয়। 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget