এক্সপ্লোর

SSC: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ‘মিডলম্যান’

CBI: নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ। 

পার্থপ্রতিম ঘোষ, সনৎ ঝা ও হিন্দোল দে, কলকাতা: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একজনকে গ্রেফতার করা হলল। নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার গ্রেফতার এক ‘মিডলম্যান’। নিউটাউনে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অভিযুক্ত ‘মিডলম্যান’ প্রদীপ সিংহ। নবম-দশমে শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগ। 

দুর্নীতি মামলায় এক দালালকে গ্রেফতার : এ দিনই নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক দালালকে গ্রেফতার করে CBI। এর মধ্যেই সিবিআইয়ের রেডারে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। আজ তাঁর বাড়ি ও অফিসে অভিযানের পাশাপাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। 

স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে CBI। ED গ্রেফতার করেছে পার্থ চট্টোপাধ্যায়কে। এবার নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রদীপ সিংহ নামে এক জনকে গ্রেফতার করল CBI।

টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ: সূত্রের দাবি, ধৃত প্রদীপ সিংহ একজন দালাল। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে নিউটাউন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। CBI সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতির মাথাদের সঙ্গে যোগাযোগ ছিল প্রদীপের। তাঁকে জেরা করে এই দুর্নীতির শিকড়ে পৌঁছন সম্ভব হবে। এরই মধ্যে তদন্তকারীদের রেডারে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য।

বুধবার প্রায় ১০ ঘণ্টা ধরে তাঁর বাড়ি ও অফিসে অভিযান এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করল CBI। ২০১৪’র জানুয়ারি থেকে ২০১৭’র জুলাই পর্যন্ত SSC’র চেয়ারম্যান ছিলেন তিনি। বুধবার, সুবীরেশ ভট্টাচার্যর বাঁশদ্রোণীর ব্রহ্মপুরের ফ্ল্যাট সিল করে দেয় CBI। ফ্ল্যাটের বাইরে রাখা একটা আলমারি 
এবং ছাদের স্টোররুমও সিল করে দেওয়া হয়। তল্লাশি চালানো হয় SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাংলো ও অফিসেও। 

সুবীরেশ ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করা হয়! বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। CBI সূত্রের দাবি SSC’র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য SSC’র দফতরে কর্মরত কয়েকজন অস্থায়ী কর্মীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পর সেখানে স্থায়ী চাকরি দেন। 

কেন তাঁদের চাকরি দেওয়া হল? এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ আছে কিনা? এ বিষয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেন CBI’এর গোয়েন্দারা। অতীতে তৃণমূল ছাত্র পরিষদের ধর্ণা মঞ্চেও উপস্থিত থাকতে দেখা গিয়েছে সুবীরেশকে। তাঁকেই এদিন যখন জিজ্ঞাসাবাদ করল CBI, তখন এদিনই ধর্মতলায় SSC’র চাকরি প্রার্থীদের অবস্থান-বিক্ষোভ পা দিল ৫২৮ দিনে।

অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্টে বলা হয়েছিল, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য-সহ কয়েকজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত। বাগ কমিটির রিপোর্টে আরও বলা হয়, 

কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য জানিয়েছেন, কমিশনের তৎকালীন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য তাঁকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি যেন আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানদের সই সংগ্রহ করে স্ক্যান করেন এবং সেই স্ক্যান করা সই কমিশনের অ্যাপ্লিকেশন সার্ভারে সংরক্ষণ করেন, যাতে পরবর্তীকালে সেই সইগুলো গ্রুপ-D পদের সুপারিশপত্র তৈরির কাজে ব্যবহার করা যায়। জিজ্ঞাসাবাদের সময় সুবীরেশ ভট্টাচার্য জানিয়েছিলেন,  স্বাক্ষর সংগ্রহ করা এবং স্ক্যান করে সংরক্ষণ করার সিদ্ধান্ত আঞ্চলিক কমিশনের চেয়ারম্যানরাই নিয়েছিলেন। এবিষয়ে কমিশনের কোনও বোর্ড মিটিং হয়নি। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget