এক্সপ্লোর

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

Kolkata News: কখনও অভয়াকাণ্ডে একাধিক অভিযুক্তকে আড়াল, কখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে উঠেছে এমনই সব অভিযোগ।

কলকাতা: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল হওয়ায় বিক্ষোভ দেখাল চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'। বিক্ষোভকারীদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করেছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি। সুদীপ্ত রায়ের পদত্যাগ দাবি করেছেন সংগঠনের সদস্যরা।

কখনও অভয়াকাণ্ডে একাধিক অভিযুক্তকে আড়াল, কখনও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুতে দুর্নীতি। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে উঠেছে এমনই সব অভিযোগ। এইসব অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চাইছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্যদের একাংশ। তদন্তের প্রস্তাব নিয়েই বৃহস্পতিবারই কাউন্সিলে একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে গেল সেই বৈঠক।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচিত সদস্য ও রাজ্য সরকার মনোনীত সদস্যরা বৈঠকের জন্য এসে উপস্থিত হলেও, শেষে বৈঠকই হল না। এরপরই মেডিক্যাল কাউন্সিলের সামনে বিক্ষোভ দেখাল জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'। তাঁদের বক্তব্য, নিজের বিশেষ ক্ষমতাবলে বৈঠক বাতিল করে দিয়েছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়।

৩ তলায় উঠে সুদীপ্ত রায়ের চেম্বারের সামনে NO ENTRY পোস্টার সাঁটিয়ে দেয় বিক্ষোভকারীরা। সোলোটেপ দিয়ে সিল করে দেওয়া দরজার লক। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সরকার মনোনীত সদস্য মৃণ্ময় অধিকারী বলেন, 'সভাপতি নিজের বিশেষ ক্ষমতা বলে এই পদক্ষেপ করেছেন দুর্নীতিকে চাপা দেবার জন্য তবে এই বিক্ষোভের ঘটনার বিষয়ে তার কিছু জানা নেই।'

সুদীপ্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। রাজ্য মেডিক্যাল কাউন্সিল সূত্রে খবর, এই বৈঠক বাতিল করেছেন কাউন্সিলের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

উল্লেখ্য়, 'ভুয়ো' চিকিৎসক-বিতর্কের আবহে এবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছিল একগুচ্ছ নির্দেশিকা। কার্যনির্বাহী রেজিস্ট্রারের উদ্দেশে দেওয়া সভাপতির এই নির্দেশিকা অনুযায়ী, যে সমস্ত 'ভুয়ো' চিকিৎসকদের নাম বাতিল করা হয়েছে, তাদের নাম ডেটাবেস, ওয়েবসাইট থেকে ডিলিট করতে হবে। এই নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি এই ৩টি ভাষায় পাবলিক নোটিফিকেশন জারি করতে হবে। সংবাদপত্রেও দিতে হবে বিজ্ঞাপন। এই নিয়ে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও জানানোর কথা বলেছেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি।কার্যনির্বাহী রেজিস্ট্রারের উদ্দেশে দেওয়া ওই নির্দেশিকায় লেখা ছিল, ২০১১ সালের পয়লা জানুয়ারি থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, ভিনরাজ্য থেকে এসে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নিজেদের কোয়ালিফিকেশন নথিভুক্ত করিয়েছেন যাঁরা, তাদের সমস্ত নথি ফের যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে হবে এবং কোনও গরমিল দেখলেই কড়া পদক্ষেপ করতে হবে।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Update: উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
উত্তরবঙ্গে আরও দ্রুত যাওয়ার জন্য ফরাক্কার দ্বিতীয় ব্রিজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী
Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
কলকাতার NRS হাসপাতালে ভয়াবহ দুর্ঘটনা, X-RAY রুমেই ভেঙে পড়ল ছাদ
Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
Advertisement

ভিডিও

Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Suvendu Adhikari | 'আপনি দু'হাত তুলে আমাদের আশীর্বাদ করুন, সরকার পাশে আছে', মুখ্যমন্ত্রীর বার্তা
NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget