এক্সপ্লোর

SSC News: সকালেও স্লো চলছে SSC- র ওয়েবসাইট, ক্লিক করার অনেক পরে খুলছে সাইট, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের

SSC Result: শুক্রবার রাতে অনলাইনে প্রকাশিত হয়েছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে।

SSC News: গতকাল রাতে প্রকাশিত হয়েছে এসএসসি- র একাদশ-দ্বাদশের ফল। রাত থেকে অনেকে অভিযোগ জানিয়েছিলেন যে, ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। সকালেও বেশ স্লো চলছে ওয়েবসাইট, এমনটাই অভিযোগ অনেকের। ক্লিক করার দীর্ঘসময় পর খুলছে ওয়েবসাইট, অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের। একসঙ্গে অনেকে রেজাল্ট দেখার চেষ্টা করছেন বলে ওয়েবসাইটে কিছু সমস্যা হতে পারে বলে জানিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। 

শুক্রবার রাতে অনলাইনে প্রকাশিত হয়েছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪ শূন্যপদের ফল প্রকাশ করেছে এসএসসি কর্তৃপক্ষ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে। রেজাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, গতকাল রাত ৯.৩০-র পর জানায় SSC কর্তৃপক্ষ। তারপর থেকেই পরীক্ষার্থীদের অনেকে অভিযোগ জানিয়েছেন যে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে না। গতকাল রাতের পর আজ সকালেও বেশ ধীর গতিতেই চলছে এসএসসি- র ওয়েবসাইট। একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। 

SSC- র ওয়েবসাইটে কী কী দেখতে পাবেন পরীক্ষার্থীরা 

কোনও মেধাতালিকা নয়, সংশ্লিষ্ট পরীক্ষার্থী জানতে পারবেন নিজের প্রাপ্ত নম্বর, জানানো হয়েছে SSC- র তরফে। ৬০ নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত কত, সেটা জানা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লগ-ইন করে এবং রোল নম্বর দিয়ে। অন্যদিকে জানা গিয়েছে, আগামী ১৭ নভেম্বর থেকে হবে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নথি পরীক্ষা। তারপর প্রকাশিত হবে ইন্টারভিউয়ের জন্য তালিকা। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে নবম-দশমের ফল। 

SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা 

SSC পরীক্ষা নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন কয়েকজন চাকরিপ্রার্থী। আগের শিক্ষাগত অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর দেওয়া হবে, তা নিয়েই রয়েছে প্রশ্ন। এই নম্বর ইন্টারভিউয়ের আগে দেওয়া হবে নাকি মেধাতালিকা প্রকাশের আগে, আদালতে প্রশ্ন মামলাকারীদের আইনজীবীর। ২০১৬ সালে দুর্নীতির ভিত্তিতে চাকরি পাওয়ায় যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা কেন ১০ নম্বর পাবেন? শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া এই নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আবেদনে। SSC নবম-দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের ওপর, শুনানিতে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা, খবর কলকাতা হাইকোর্ট সূত্রে। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget