এক্সপ্লোর

SSC: এসএসসি অফিসে আটকে রইলেন পুলিশকর্মীরা, অফিস ঘিরে রাখল সিআরপিএফ

SSC office CRPF Deploy: এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। 

আবীর দত্ত, কলকাতা: হাইকোর্টের (Highcourt) নির্দেশের পরেই গভীর রাতে এসএসসি (SSC) অফিস ঘিরে ফেলল সিআরপিএফ। রাত ২টো ৫০-এ আচার্য সদনের সামনে পৌঁছয় সিআরপিএফের (CRPF) ২টি ভ্যান। এসএসসি অফিসের দুটি গেটই বন্ধ থাকায় গেট টপকে ভিতরে ঢোকেন সিআরপিএফ আধিকারিক-সহ জওয়ানরা। গেটের বাইরেও মোতায়েন করা হয় কয়েকজন সিআরপিএফ জওয়ানকে। 

এরপর ভিতরে মোতায়েন রাজ্য পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআরপিএফ আধিকারিকরা। প্রায় আধঘন্টা পরে খুলে দেওয়া হয় গেট। এসএসসি অফিসের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। 

SSC-মামলায় গভীর রাতে নাটকীয় মোড়! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি।


SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি। মামলাকারীদের তরফে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ‘বুধবার রাত সাড়ে বারোটা থেকে, CRPF’-এর নিরাপত্তায় মোড়া থাকবে SSC দফতর। 

আরও পড়ুন, 'ধমকালেই অ্যারেস্ট করিয়ে দেব, আর কত খাবে'? হুঁশিয়ারি ক্ষুদ্ধ মমতার

‘বৃহস্পতিবার SSC দফতরের CCTV ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে’। SSC’র নিয়োগ দুর্নীতির মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়, বুধবার বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 

প্রায় সাত ঘণ্টা ধরে এসএসসি’র উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁরা অভিযোগ করেন, চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর SSC’র দফতরে গেছিলেন ৫ উপদেষ্টার সহযোগীরা। 

সেখানে তথ্য বিকৃত কিংবা নষ্ট করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন মামলাকারীরা। রাত পৌনে দশটায় বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। শুনানি শুরুর জন্য প্রধান বিচারপতির অনুমতি নিতে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনুমতি মিললে রাত এগারোটায় চেম্বারে শুনানি শুরু করেন তিনি। 

মামলাকারীদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, রাত সাড়ে বারোটা থেকে আচার্য সদনে SSC দফতরের দখল নেবে CRPF। বৃহস্পতিবার দুপুর একটা অবধি, কর্মী কিংবা অফিসার কেউ SSC’র অফিসে ঢুকতে পারবেন না। বুধবার চেয়ারম্যানের পদত্যাগের পর কারা কারা SSC’র দফতরে ঢুকেছেন সেই সিসিটিভি ফুটেজ বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে। 

হাইকোর্টের নির্দেশের পর, রাতেই SSC দফতর মুড়ে ফেলা হয় সিআরপিএফ নিরাপত্তায়। সব মিলিয়ে এসএসসি মামলায় দিনভর নয়, কার্যত রাতভরও তোলপাড় রাজ্য।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget