এক্সপ্লোর

SSC on Job Loss: 'তিন মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করা সম্ভব নয়' জানিয়ে দিলেন SSC চেয়ারম্যান

SSC Case: 'তথ্য দিয়েছি, সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি' জানালেন SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২০১৬-র SSC-র পুরো প্যানেলই বাতিল করল সুপ্রিম কোর্ট। চাকরি গেল ২৫ হাজার ৭৫২ জনের। হাইকোর্টের রায়কেই মান্যতা সর্বোচ্চ আদালতের। এই আবহে প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পরেও, দায় নিতে নারাজ SSC। এক থেকে দু সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তিন মাসের মধ্যে তা শেষ করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।  

সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্য়ানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। সংখ্যাটা ২৫ হাজার ৭৫২। এক নিমেষে কষ্টার্জিত চাকরি হারিয়ে কার্যত আকাশ ভেঙে পড়েছে তঁদের মাথার ওপর। সুপ্রিম কোর্টের রায়ের পর আইনজ্ঞদের পরামর্শ নেবে স্কুল সার্ভিস কমিশন। SC-র চেয়ারম্যান  জানিয়েছেন, "একটা নিয়োগ প্রক্রিয়া মানে তাতে কত পরীক্ষার্থী রয়েছে তার উপর নির্ভর করে। যদি চারটে সেক্টর একসঙ্গে ধরি... আগের বার ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ২২ লক্ষ পরীক্ষায় বসেছিলেন। অর্থাৎ OMR-এর সংখ্যা ২২ লক্ষ ছিল। নবম-দ্বাদশ পর্যন্ত শিক্ষকের ক্ষেত্রটা প্রায় ৩ লাখের মতো ছিল এবং গ্রুপ C-D মিলিয়ে প্রায় ১৮ লক্ষ। কত প্রার্থী এবং কতগুলি সেক্টর হচ্ছে তার উপর সময় কতদিন লাগবে নির্ভর করছে। তবে তিন মাসে কখনই সম্ভব নয়।  সরকার থেকে আমরা চিঠি পেয়েছি। অবশ্যই দ্রুততার সঙ্গে করব। কিন্তু তার আগে আইনি ছাড়পত্র নিতে হবে। বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেটা মাথায় রাখা হবে।''

২০১৬-র SSC নিয়োগ দুর্নীতি মামলায়, অযোগ্য়রা ছাড়াও চাকরি হারিয়েছেন যোগ্য়রাও। কী করবেন, কোথায় যাবেন, দিশেহারা অসংখ্য় পরিবার। এই ইস্য়ুতে উত্তাল রাজ্য় রাজনীতি। এই আবহে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তিনটি ক্ষেত্রে তদন্ত, নজরদারি ও কড়া পদক্ষেপ চেয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল হওয়ার পর, চাকরি খুইয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। তারপরই এই ঘটনাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করার চক্রান্ত বলে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনিয়ে গতকালই কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার মমতা সরকারের বিরুদ্ধেই শিক্ষা ব্যবস্থা নাশ করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
Land Fraud Case : জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
জমি দুর্নীতি কাণ্ডে সুজয় হাজরার বাড়ি থেকে কী কী উদ্ধার হয়েছে ? হতবাক সিআইডিও
News Update: জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে
জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিশ, বোমাবাজির অভিযোগ সালারে

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget