এক্সপ্লোর

SSC News: SSC সুপারিশপত্র প্রদান শুরু, হারানো চাকরি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরিপ্রার্থী কৃষ্ণমৃত্তিকা নাথ ! "..আমাদের কোনও দোষ ছিল না"

SSC Recommendation Letter: ভোটের মুখে আজ থেকে শুরু হল এসএসসির সুপারিশপত্র প্রদান, হারানো চাকরি ফিরে পেয়েও কান্না-ক্ষোভ চাকরিপ্রার্থীদের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: হারানো চাকরি ফিরে পেয়েও কান্না-ক্ষোভ চাকরিপ্রার্থীদের। ভোটের মুখে আজ থেকে শুরু হল এসএসসির সুপারিশপত্র প্রদান। একাদশ-দ্বাদশের একাংশকে দেওয়া হল নিয়োগের সুপারিশপত্র। দুর্নীতির কারণে ২৬ হাজার চাকরি বাতিল। ফের যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণদের মিলল সুপারিশপত্র। দুর্নীতি করল অন্যরা, খেসারত কেন তাঁদের দিতে হবে ? সুপারিশপত্র হাতে নিয়ে প্রশ্ন চাকরিপ্রার্থীদের। একাদশ-দ্বাদশে সাড়ে ১২ হাজার শূন্যপদে মেধা অনুযায়ী সুপারিশপত্র দেওয়া হবে, খবর এসএসসি সূত্রে।সুপারিশপত্র মেনেই নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এরপর শুরু হবে নবম-দশমের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন ও ইন্টারভিউ পর্ব। 

আরও পড়ুন, SIR-এ ৫০ লক্ষের নথি যাচাই বাকি, "২৫০ জন জজকে দিয়ে কাজ সম্পন্ন করতে লাগবে ৮০ দিন " ! তাই এবার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দুর্নীতির জেরে ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে ফের পরীক্ষায় বসতে হয়েছে ৭-৮ বছর ধরে চাকরি করা শিক্ষক-শিক্ষিকাদের। তাঁরা উত্তীর্ণ হয়ে অবশেষে, স্কুল সার্ভিস কমিশনের বাইরে লাইনে দাঁড়িয়েছেন। কারণ আজকে স্কুল সার্ভিসের তরফে, নিয়োগের সুপারিশ পত্র দেওয়া প্রথম শুরু হয়েছে। অর্থাৎ যারা এতদিন নিয়োগ পত্র হাতে পেয়েছেন, পেয়ে শিক্ষাকত করেছেন, দুর্নীতির জেরে তাঁদের চাকরি গিয়েছে, ফের পরীক্ষায় বসেছেন, তারপর আবার তাঁরা উত্তীর্ণ হয়ে, এইভাবে নিোয়গপত্রের সুপারিশ হাতে নিতে, স্কুল সার্ভিস কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন। এবং স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, নিয়োগ পত্রের সুপারিশ দেওয়ার জন্য, ৮০ জন এরকম চাকরিপ্রার্থীকে ডাকা হয়েছে। মূলত, একাদশ-দ্বাদশ যারা শিক্ষকতা করেন বা করবেন, তাদের ক্ষেত্রেই এই নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু হয়েছে।  আগামীদিন নবম-দশমের কাউন্সিলিং এবং নবম-দশমের ইন্টারভিউয়ের পর, তাঁদেরও এই পর্ব শুরু হবে। 

যারা নতুন চাকরি প্রার্থী, যারা প্রথম চাকরি পেলেন, প্রায় ১০ বছর অপেক্ষা করে, তাঁদের মুখে এক চিলতে হাসি আজকের এই নিয়োগপত্রের সুপারিশ পেয়ে। কিন্তু তার পাশাপাশি যারা পুরনো , দীর্ঘদিন ধরে চাকরি করে চাকরি হারিয়েছেন, তাঁরা আজকে কান্নায় ভেঙে পড়লেন। যে দুর্নীতি এবং যে দুর্নীতির কারণে হাজার হাজার চাকরি বাতিল হল, আবার নতুন করে পরীক্ষা পর্ব শুরু হল, সেই পর্বের সমাপয়েৎ-র দিকে চলছে ভোটের আগেও, নিয়োগপত্রের সুপারিশ দেওয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। 

চাকরিপ্রার্থী কৃষ্ণমৃত্তিকা নাথ জানিয়েছেন, 'এটুকুই বলব, আমার শত্রুর সঙ্গেও যেনও এমন ঘটনা না ঘটে। কারণ ভীষণ, ..অনেক কষ্টের পর, অনেক সততা, অনেক সাধনার ফলে আমরা এই চাকরি পাই। অনেক কষ্টের ফল আমাদের। কিন্তু যে অসম্মান, অপমান প্রতিমুহূর্তে সইতে হয়েছে আমাদেরকে, সেটা আমরা কোনওদিন ভুলতে পারিনি। যে সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, যে সামাজিক অপমান আমরা সহ্য করেছি, সেটা শুধু আমরাই জানি। নিজের ঢোল নিজেদের পেটাতে হয়েছিল, সেটা শুধু আমরাই জানি। নিজেকে জারি করতে হয়েছিল যে, আমি ইউনিভার্সিটির টপার। দ্যাট ইজ ভেরি শেমড ফর মি। মানে এটা খুব লজ্জার আমার কাছে। আমরা যেনও কনটিনিউশনটা পাই। কারণ আমাদের চাকরি চলে যাওয়ার পিছনে আমাদের কোনও দোষ ছিল না। আমরা কোনও অপরাধ করিনি। '

 

 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: ভোটারদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
ভোটারদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
Monsoon Retreat : পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?
পুজোর আগেই বিদায় বর্ষার, তবে দিয়ে গেল খুব খারাপ সঙ্কেত, বড় বিপদ সামনে?

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget