এক্সপ্লোর

Recruitment Scam: 'যোগ্যদের থেকেও টাকা তুলেছিলেন জীবনকৃষ্ণ ' ! এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এল ED

Recruitment Scam : বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহাকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কলকাতা: 'জীবনকৃষ্ণ অ্যান্ড কোম্পানি'র বিরুদ্ধে এবার আরও চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এল ইডি। শুধুমাত্র অযোগ্যদের থেকে নয়, যোগ্যদের থেকেও জীবনকৃষ্ণ টাকা তুলেছিলেন বলে দাবি করা হল আদালতে জমা দেওয়া ইডির বয়ানের কপিতে। নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পর ED-র হাতে শুধু গ্রেফতার হওয়াই নয়। একই কায়দায় মোবাইল ফোন লোপাটের চেষ্টা করেও শেষরক্ষা হয়নি বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃ্ষ্ণ সাহার। 

আরও পড়ুন, SIR ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে হঠাৎ করেই 'উধাও' পরিচারিকারা ! বিস্ফোরক অভিযোগ বিরাটি-বিশরপাড়ায়

বৃহস্পতিবারও তাঁর জামিন খারিজ করে দিয়েছে আদালত। এবার তাঁকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ED-র তরফে সাক্ষীদের বয়ানের কপি জমা করা হয়েছে। সেই অনুযায়ী কেন্দ্রীয় এজেন্সির দাবি, শুধু অযোগ্য প্রার্থীদের থেকে নয়, যোগ্য প্রার্থীদের থেকেও মোটা টাকা তুলেছিল 'জীবনকৃষ্ণ অ্যান্ড কোম্পানি'। যোগ্য চাকরিপ্রার্থীদের থেকে সাড়ে ১৬ লক্ষ টাকা পর্যন্ত দাবি করেছিলেন তৃণমূল বিধায়ক! 
 
একাধিক যোগ্য প্রার্থীর বয়ান থেকে এমনটাই উঠে এসেছে বলে ইডির দাবি। ইডির দাবি...বয়ানে এক মহিলা বলেছেন। তাঁর কাছ থেকে চাকরির জন্য ৯ লক্ষ টাকা চেয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ৫০ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিলেন। কিন্তু পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়ে যান তিনি। এরপর জীবনকৃষ্ণ সাহাকে দেওয়া অগ্রিম টাকা ফেরত চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয় তাঁকে। বলা হয়, পুরো টাকা না দিলে চাকরি চলে যাবে। 

এমনকী, অভিযোগ, ওই চাকরিপ্রার্থীর বাবার কাছ থেকে তাঁর অ্যাডমিট কার্ডও নিয়ে রেখে দেন তৃণমূল বিধায়ক। এই মহিলার মতোই আদালতে জমা দেওয়া ইডির কপিতে আরও অনেকের বয়ান উল্লেখ করা হয়েছে। সেই বয়ান অনুযায়ী এক যোগ্য চাকরিপ্রার্থী মহিলা দাবি করেছেন, চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা চেয়েছিলেন জীবনকৃষ্ণ সাহা। এই চাকরিপ্রার্থীও ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নিজের যোগ্যতাতেই চাকরি হয়ে যায় তাঁর। এরপর টাকা ফেরত চাইতে গেলে নিয়োগ বাতিল করে দেওয়ার হুমকি দেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। 

আদালতে জমা দেওয়া ED-র বয়ানের কপি অনুযায়ী, আরও এক যোগ্য চাকরিপ্রার্থীর থেকে ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন জীবনকৃষ্ণ সাহা। কিন্তু কোনও টাকা তিনি দেননি। অন্যদিকে আরেক চাকরিপ্রার্থীর দাবি, তাঁর কাছ থেকে সাড়ে ১৬ লক্ষ টাকা দাবি করেছিলেন তৃণমূল জীবনকৃষ্ণ সাহা। তিনি চাকরিও পাননি, টাকাও দেননি। ১৮ নভেম্বর পর্যন্ত ED হেফাজতে রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।  

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget