এক্সপ্লোর

SSC Case: 'SSC-র ইন্টারভিউ তালিকায় কীভাবে 'দাগি' প্রার্থীদের নাম ?' প্রশ্ন তুলে মামলা, কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর ?

SSC Recruitment Scam Bratya Basu : 'সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা?' কীভাবে ইন্টারভিউয়ের তালিকায় নাম, প্রশ্ন তুলে মামলা, কী বলছেন শিক্ষামন্ত্রী ?

কলকাতা :  SSC-র ইন্টারভিউ তালিকায় 'দাগি' প্রার্থীদের  নাম ! ফের মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্ট একাধিকবার সতর্ক করলেও, SSC-র প্রকাশিত একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকায় দাগি প্রার্থীর নাম থাকার অভিযোগ উঠল। আদালতে দায়ের হল মামলা। এনিয়ে প্রতিক্রিয়া দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আরও পড়ুন, বিহারে NDA ঝড়, নীতীশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা ! কটাক্ষ শুভেন্দুর

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, এখনও অবধি এসএসসি-র জ্ঞান মোতাবেক কোনও দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। মামলা, মামলার মতো হোক না। কী আছে, কী করা যাবে ? এসএসসি নতুনদের ক্ষেত্রে,  যে কথাটা আপনারা বলছেন, ..এই মুহূর্তে তাঁরা এসএসসি-র কাছে কোনও ডেপুটেশন জমা দিয়েছে কিনা, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসি-র সঙ্গে কথা বলতে পারছি, ততক্ষণ আমি এটা বলতে পারব না। তাঁরা আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু সেটা যতক্ষণ না কোনও প্রসেস শেষ হচ্ছে, এনিয়ে আইনিভাবে কোনও কথা আমি বলতে পারি না।'

বুধবার এই মামলার শুনানি হবে বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। অবশ্য তার আগে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষার আগে, SSC-কে বারবার সতর্ক করে সুপ্রিম কোর্ট বলেছিল, একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন! কিন্তু, কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরও ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ উঠল। যা নিয়ে ফের মামলাও দায়ের হল কলকাতা হাইকোর্টে।

নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র ২৬ হাজার চাকরি বাতিলের পর, সুপ্রিম কোর্টের নির্দেশে গত ৭ সেপ্টেম্বর নবম-দশম এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের নতুন করে পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। তবে তার আগে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছিল, 'দাগি' বলে চিহ্নিতরা যেন কোনওভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। সেইসময় সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন, SSC দাগিদের নামের তালিকা প্রকাশিত এবং তাঁদের অ্য়াডমিট কার্ড বাতিল করা হয়েছে। 
 

সম্প্রতি একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের পরে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে সকুল সার্ভিস কমিশন। এই অবস্থায় এদিন আদালতে মামলাকারীর আইনজীবী প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কীভাবে পরীক্ষায় বসলেন 'দাগি'রা? এরপর মামলা গ্রহণ করেন বিচারপতি অমৃতা সিন্হা।  শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মামলা তো করেছে। মামলার ফলাফল দেখে নিন। আমি তো মামলা ওয়েলকাম করছি। মামলা মামলার মতো হোক না। সে কী আছে, কী করা যাবে? আমাদের SSC-র যারা আইনজীবী আছেন, তাঁরা মামলায় অংশ নেবেন। কোর্টে তাঁরা উত্তর দেবেন। এখন প্রশ্ন হচ্ছে, দেশের সর্বোচ্চ আদালত। একাধিকবার সতর্ক করে দেওয়ার পরও কী করে, দাগি প্রার্থীদের নাম ইন্টারভিউয়ের তালিকায় ঢুকল? এটা কি SSC-র গাফিলতি? দায়সারা মনোভাব? নাকি, ফের কোনও দুর্নীতি হয়েছে?এই প্রশ্নগুলোকে সামনে রেখে শুরু হয়েছে রাজনীতির চাপানউতোর! 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
TMC News : ২১ জুলাই পালন নিয়ে 'কালীঘাট-তৃণমূল'-এর বিরুদ্ধে পুলিশের FIR
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Madan Mitra Son: ৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও
৯ ঘণ্টা পর ইডি হাজিরা দিয়ে বেরলেন মদন মিত্রর ছেলে, ডাকা হয়েছে মদনের স্ত্রী অর্চনা মিত্রকেও

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget