এক্সপ্লোর

SSC Protest: আগামীকাল SSC ভবনের সামনে মহাসমাবেশের ডাক চাকরিহারাদের, রাতভর অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত

SSC Recruitment Scam: আচার্য সদনের সামনের রাস্তাতেই বসে রয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। স্লোগান উঠছে, 'আমরা কারা, যোগ্য যারা'। সাফ জানিয়ে দিয়েছেন, 'কাউকে বেরোতে দেব না। আমরাও যাব না।'

কলকাতা : আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। আজ রাতভর চলবে অবস্থান-বিক্ষোভ। এসএসসি চেয়ারম্যান-সহ কর্মীদেরও 'ঘেরাও' করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে, আপাতত এটাই তাঁদের দাবি। সুরাহা না মেলা পর্যন্ত চলবে 'ঘেরাও-অবস্থান'। এমনটাই হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারীরা। আচার্য সদনের সামনের রাস্তাতেই বসে রয়েছেন তাঁরা। স্লোগান উঠছে, 'আমরা কারা, যোগ্য যারা'। সাফ জানিয়ে দিয়েছেন, 'কাউকে বেরোতে দেব না। আমরাও যাব না।' এসএসসি ভবনের দুটো গেট আটকে দেওয়া হয়েছে বলে খবর।

আন্দোলনকারীদের তরফে আহ্বান জানানো হয়েছে, 'আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রত্যেককে বলব সবকিছু ছেড়ে এসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ দিতে আসুন। রাজ্যের শিক্ষাব্যবস্থা যেটা রসাতলে যাচ্ছে সেটা ধরে রাখার জন্য, আপনারা একত্রিত হোন। শিক্ষার স্বার্থ রক্ষা করুন। আমাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকাল এই আন্দোলন চলবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। রাজ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে, যোগ্যদের স্বার্থে সকলে একত্রিত হয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আন্দোলনে অংশ নিন।' 

এসএসসি ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন প্রচুর মহিলাও। স্বভাবতই পানীয় জল এবং শৌচালয়ের সমস্যা দেখা দিয়েছে। চাকরিহারাদের একাংশের অভিযোগ, বায়ো টয়লেটের ব্যবস্থা এখনও করা হয়নি। পুলিশকে বলেও কোনও সমাধান মেলেনি। তাই কার্যত হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়েছেন, আধঘণ্টা অপেক্ষা করার পর এসএসসি ভবনের ভিতরের শৌচালয় তাঁরা ব্যবহার করবেন। সেখানে থাকা পানীয় জলই খাবেন। এর পাশাপাশি বারংবার স্পষ্ট ভাষায় আন্দোলনকারীরা জানিয়েছেন, এসএসসি ভবন থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না। 'ওনারা ভিতরে এসি ঘরে থাকুন। আমরা বাইরে আছি। দাবি না মেটা পর্যন্ত কোথাও যাব না আমরা।' 

'থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ' এই খবর বাইরে আসতেই সোমবার সন্ধ্যা থেকে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় এসএসসি ভবনের সামনে। ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ধাক্কা মেরে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তবে বাধা পেয়ে আচার্য সদনের সামনেই বসে পড়েন তাঁরা। এখন নতুন করে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। বায়ো টয়লেট এবং পানীয় জলের দাবিতে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে সদুত্তর মেলেনি, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। রাতভর আন্দোলন চালাতে গেলে বায়ো টয়লেট এবং পানীয় জল অত্যন্ত প্রয়োজন। হাততালি দিয়ে, খালি বোতল বাজিয়ে, স্লোগান দিয়ে চলছে প্রতিবাদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget