এক্সপ্লোর

SSC Result: আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট, কখন, কীভাবে দেখবেন ফল?

 SSC News : আজ, শুক্রবার  মোট সংখ্যা ১২ হাজার ৫১৪- শূন্যপদের জন্য ফলপ্রকাশ হবে। আজ সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আজই প্রকাশিত হতে চলেছে SSC-র প্রথম পর্যায়ের রেজাল্ট। সূত্রের খবর, প্রথমে নবম-দশমের পরীক্ষা হলেও আগে একাদশ-দ্বাদশের ফলাফল প্রকাশ করবে SSC। তারপর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ হতে পারে নবম দশমের। SSC সূত্র খবর, দু'টি পরীক্ষা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ ২৫ হাজার। আজ, শুক্রবার  মোট সংখ্যা ১২ হাজার ৫১৪- শূন্যপদের জন্য ফলপ্রকাশ হবে। আজ সন্ধের দিকে কমিশনের ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল। এই প্রক্রিয়া শেষ হলে, মাধ্যমিক স্তরের ফলপ্রকাশ হবে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪ । 

এরপর কীভাবে হবে নিয়োগ? 

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, এই ফল প্রকাশের পর অঞ্চল অনুসারে ইন্টারভিউ পর্ব চলবে। ইন্টারভিউর আগে সমস্ত নথি পরীক্ষা করা হবে SSC-র কেন্দ্রীয় কার্যালয়ে। এবার এই বিষয়ে বাড়তি সতর্ক কমিশন। প্রতি ১০০ শূন্য়পদ পিছু ১৬০ জনকে ডাকা হবে ইন্টারভিউ পর্বে। 

আজকের এই  ফল দীর্ঘ প্রতীক্ষার পর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।   এই রেজাল্টই অনেক চাকরিহারার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। ২০১৬ সালের এসএসসি পরীক্ষা ঘিরে বিস্তর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ওঠার পর মামলা গড়ায় দেশের শীর্ষ আদালত পর্যন্ত। সেই পরীক্ষায় প্রচুর অস্বচ্ছতা দেখে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার পুরো প্যানেলই বাতিল করে দেয় কোর্ট। চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল,
পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেষে ২০১৬ সালের প্যানেলে চাকরি পাওয়া প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যায়। চাকরি যায় বহু শিক্ষাকর্মীদেরও।  সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর সম্প্রতি দাগিদের তালিকাও প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।  সুপ্রিম কোর্টের নির্দেশেই আবার নতুন করে পরীক্ষা হয়। মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিলেন যাঁরা, ফের যোগ্যতা প্রমাণ করতে পরীক্ষা দিতে হয় তাঁদেরও, যাঁদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে ৯ বছর আগে, সেই স্বপ্নকে ছুঁয়েওছিলেন । কিন্তু সীমাহীন দুর্নীতি, তাঁদের জীবনের সমস্ত হিসেবই গুলিয়ে দিয়েছে। তাই আজকের ফল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।                      

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget