এক্সপ্লোর

SSC Scam: চাকরিহারাদের পাশে আইনি সাহায্য়ের আশ্বাস শুভেন্দুর, 'চাঁদা তুলে আইনজীবীর টাকা দেব আমরা..'

Suvendu Attacks Mamata On SSC Scam: চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য়ের আশ্বাস দিচ্ছে বিজেপি, বড় বার্তা শুভেন্দুর..

অরিত্রিক ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: এবার চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী, দুজনই। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার যে আবেদন করা হবে, সেখানে রাজ্য় সরকারের তরফে কোন কোন আইনজীবী থাকতে পারেন সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে তাঁদের নাম জানালেন মুখ্যমন্ত্রী। অন্য়দিকে, বিরোধী দলনেতা বলেন, চাকরিহারাদের জন্য়, প্রয়োজনে তাঁদের বিধায়করা চাঁদা দিয়ে আইনজীবী নিয়োগ করবেন। 

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য়ের আশ্বাস দিচ্ছে বিজেপি

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমরা আইনজীবী যাদের দিয়েছিলাম এবং এখনও দেব।' বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আপনারাও নিজেরা OMR এবং অ্যাকাডেমিক নিয়ে যদি সুপ্রিম কোর্টে যান, আমরা আইনজীবী দেব।'রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।  সেই রায় নিয়ে নতুন করে আইনি লড়াইয়ের তোড়জোড় শুরু হয়েছে। সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার যে আবেদন করা হবে, সেখানে রাজ্য় সরকারের তরফে কোন কোন আইনজীবী থাকতে পারেন সোমবার নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে তাঁদের নাম জানালেন মুখ্যমন্ত্রী।

'আমরা আইনজীবী যাদের দিয়েছিলাম এবং এখনও দেব'

মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছেন, 'আমরা আইনজীবী যাদের দিয়েছিলাম এবং এখনও দেব, সেই আইনজীবী কারা,.. আমরা অভিষেক মনু সিঙ্ঘভিকে বলছি, আমরা কপিল সিব্বলকে বলছি। আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি। আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলছি। আমরা প্রশান্ত ভুষণকেও বলতে বলেছি। তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে, তারা যোগ্য টিচারদের হয়ে আইনের লড়াই করবে।'

'আমরা বিজেপি বিধায়ক ৬৫ জন আছি চাঁদা তুলে আইনজীবীর টাকা দেব আমরা'

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আইনি সাহায্য়ের আশ্বাস দিচ্ছে বিজেপিও।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন,আপনার (মমতা বন্দ্যোপাধ্য়ায়) অহঙ্কার, আপনার দম্ভ, আপনার ২৫ লাখি আইজীবী আজকে এই ১৯ হাজারকে পথে বসিয়েছে।  আমরা, আমি বিরোধী দলনেতা বলছি আপনি যে আইনজীবী চাইবেন আমরা বিজেপি বিধায়ক ৬৫ জন আছি চাঁদা তুলে আইনজীবীর টাকা দেব আমরা।

'যারা চাকরিপ্রার্থী তারা প্ররোচনায় পা দিয়ে বসবেন না..'

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদ কুণাল ঘোষ বলেছেন,'রাজনৈতিক মদতপুষ্ট গোষ্ঠী মঞ্চকে কাজে লাগাতে চাইছে। যারা চাকরিপ্রার্থী তারা প্ররোচনায় পা দিয়ে বসবেন না৷ এদের ডেকে আনবেন না৷' শাসক থেকে বিরোধী সবাই বলছেন আইনি লড়াইয়ে পাশে থাকবেন। এখানেই, চাকরিহারারা প্রশ্ন তুলছেন, কাদের দোষে এই লড়াইয়ে নামতে হচ্ছে? কেন এক লহমায় হারিয়ে গেল স্বস্তির জীবন? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget