এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ED কোর্টে আত্মসমর্পণ চন্দ্রনাথ সিংহের, পেলেন শর্তসাপেক্ষ জামিন

Chandranath Singh: প্রথম থেকেই ইডি-র তরফে অভিযোগ আনা হচ্ছিল, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি।

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ED কোর্টে আত্মসমর্পণের পর এবার জামিন পেলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীকে  ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন জানিয়েছিল ED। সাক্ষীদের প্রভাবিত করছেন রাজ্যের মন্ত্রী, আদালতে চন্দ্রনাথের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে ED। এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন জানিয়েছিলেন চন্দ্রনাথের আইনজীবী। আদালতের তরফে বলা হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ED-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। ১৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি, ততদিন বোলপুরেই থাকতে হবে চন্দ্রনাথ সিংহকে।

নিয়োগ দুর্নীতি মামলায় গত আগস্টে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ED। মন্ত্রী চন্দ্রনাথ সিংহর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়েে। এই টাকা জমা পড়েছিল ২০১৬-২০২১-এর মধ্যে, এমনই খবর ED সূত্রে। প্রথম থেকেই ইডি-র তরফে অভিযোগ আনা হচ্ছিল, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি। যে চার্জশিট জমা পড়ে, তাতে ইডি-র তরফে একটি চাঞ্চল্যকর অভিযোগ পেশ করা হয়। সেই অনুযায়ী তারা দাবি করে, চন্দ্রনাথ সিনহার দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বোলপুরে।

তাঁর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যখন ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, সেটা খতিয়ে দেখা যায় যে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল, এই পাঁচ বছরের মধ্যে চন্দ্রনাথ সিনহার এই দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। ক্যাশ ডিপোজিট হয়েছে। এই তথ্য সামনে রেখে ইডি-র তরফে দাবি করা হয়, যখন চন্ত্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনও সঠিক তথ্য দিতে পারেননি। একাধিক অভিযোগ জমা পড়ে চার্জশিটে।

ED-র আইনজীবী জানিয়েছেন, ''আমরা চন্দ্রনাথ সিংহকে সাতদিনের হেফাজতে চেয়েছি। আগামী ১৬ সেপ্টেম্বর এর শুনানি রয়েছে। দেখা যাক কী হয়।'' এদিকে রাজ্যের এই মন্ত্রী ব্যক্তিগত বন্ডে জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে তাঁকে। নিজের বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না চন্দ্রনাথ সিংহ। শুনানি শেষ না হওয়া পর্য়ন্ত এই নিয়ম লাগু থাকবে। পার্থ চট্টোপাধ্যায়ের পর রাজ্যের প্রথম কোনও মন্ত্রী যার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল।

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Weather Update: কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
কালীপুজোর আগেই তাপমাত্রা নামতে পারে ? বড় আপডেট আলিপুর আবহাওয়া দফতরের
Malda News: প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
প্রসূতিকে ভর্তি নিতে অস্বীকারের অভিযোগ, রাত্রিনিবাসেই সন্তান প্রসব করলেন মহিলা
Bharosa Scheme: চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চালু হচ্ছে বেকার ভাতা, কবে থেকে 'ভরসা স্কিম'-এ শিক্ষিত বেকারা পাবেন টাকা ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget