এক্সপ্লোর

SSC Scam: রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযান, পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, ' গুলি চালিয়ে দিন আমাদের..' !

SSC Scam DI Office Abhijan : চাকরি চেয়ে জুটল মার, পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক! পুলিশের লাঠিচার্জ, রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি

কলকাতা: চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্র কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ল চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার।

আরও পড়ুন, চাকরিহারাদের পাশে অভয়ার বাবা-মা, 'বেলা ১১ টায় আমাদের যেমন জীবনটা তছনছ হয়ে গিয়েছিল, ওদেরও তাই..'

চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়ল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।

গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে শুরু হয় ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র‍্যালি করে ডিআই অফিসে যান চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।

রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ।চাকরিহারা শিক্ষক স্বর্ণলতা মণ্ডল বলেন,পুলিশ এখানে লাঠিপেটা করছে, মারমারি করছে। আমরা তো মরেই গেছি, এবার শুধুমাত্র পুলিশের কাছে দাবি, তোরা নিজেদের দায়িত্বে আমাদেরকে মেরে দে। কে (মুখ্যমন্ত্রী) গদি থেকে টেনে নেমে রাস্তায় ফেলুন।'বাঁকুড়ার কৃষকবাজার থেকে শুরু করে জাজ মোড় হয়ে, ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা। সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের। চাকরিহারা শিক্ষক গুলবাশ আলি বায়েন বলেন,'আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিক, এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলব, গুলি চালিয়ে দিন আমাদের।'

পুলিশের পা ধরে কান্নাকাটি করতে দেখা যায় চাকরিহারা এক শিক্ষককে। মালদা ইংরেজবাজারে DI অফিসের সামনেও আছড়ে পড়ে সদ্য চাকরিহারাদের বিক্ষোভ। প্রায় ৪ ঘণ্টারও বেশি সময়, অফিসের ভিতরেই ঢুকতে পারেননি একজনও কর্মী।বাধা পেতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। চাকরিহারা শিক্ষক বলেন সরকারকে দায়ী করেছে...সরকারের জন্য এই পরিস্থিতি, আমরা কোথায় যাব...। এই পরিস্থিতিতে ফের একবার চাকরিহারাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে রাজ্য় সরকার!শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা ওদের প্রতিরক্ষা দেব। আমরা যোগ্য বঞ্চিতদের প্রতিরক্ষা দেব। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রোভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর।  

 আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বিস্তারিত, যাঁরা মনে করেন যে মমতা তাঁদের অধিকার রক্ষা করবে, তাঁরা যে কত ভুল, তার প্রমাণ, এই শিক্ষক নিয়োগ নিয়ে হয়ে গেল। চাকরি-বাতিল ইস্য়ুতে বিরোধীরা যখন একসুরে রাজ্য় সরকারের বিরুদ্ধে সরব, তখন পাল্টা পথে নেমেছে তৃণমূলও। সিপিএম-বিজেপির রাজনীতির জেরেই চাকরি বাতিল হয়েছে, এই অভিযোগ তুলে বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি মিছিল করে তৃণমূলের ছাত্র-যুবরা। তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য় সভাপতি  তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, নেই চাকরি, নেই নিশ্চয়তা, তিলে তিলে গড়া স্বপ্ন নিমেষে চুরমার হয়ে গেছে। এরপর আর কী বাকি আছে?  

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget