এক্সপ্লোর

SSC Scam: 'OMR শিট লুকিয়ে রেখেছেন মমতা' ! মুখ্যমন্ত্রীকে 'গ্রেফতার'-র দাবি অগ্নিমিত্রার, লালবাজারে প্রতিবাদ BJP-র

Agnimitra On Mamata On SSC Scam: লালবাজারের সামনে পথ অবরোধ , রাস্তায় শুয়ে বিক্ষোভ, বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে তুলল পুলিশ

কলকাতা: কসবায় DI অফিসে চাকরিহারাদের লাঠিপেটা, লালবাজারে প্রতিবাদে বিজেপি। লালবাজারে প্রতিবাদ-বিক্ষোভে বিজেপির কর্মীরা। রাস্তায় বসে বিক্ষোভে বিজেপি বিধায়করা। লালবাজারের সামনে পথ অবরোধ বিজেপির। রাস্তায় শুয়ে বিক্ষোভ বিজেপি বিধায়কদের। চাকরিহারাদের উপর পুলিশের নির্মম অত্য়াচার কেন? লালবাজারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে । 'পুলিশমন্ত্রীকে পদত্য়াগ করতে হবে' ওঠে স্লোগান। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিজেপি বিধায়কদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ। গাড়িতে তুলে হেয়ারস্ট্রিট থানার দিকে নিয়ে যাওয়া হয় বলে খবর। 

আরও পড়ুন, চাকরিহারাদের পাশে অভয়ার বাবা-মা, 'পরীক্ষার পর কেন বাছাই করতে হচ্ছে? SSC সংগঠনই দুর্নীতির সঙ্গে যুক্ত..'

এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, মমতা ব্যানার্জি আজকে আমাদের যোগ্যদের চাকরি চুরি করেছেন। আজকে তালিকা প্রকাশ করতে পারছে না। OMR শিট আপনি লুকিয়ে রেখেছেন মমতা ব্য়ানার্জি। OMR শিট আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছেন। OMR শিট বার করুন। আপনি বার করুন। আর আপনাকে গ্রেফতার করা হোক। আপনাকে গ্রেফতার করে জেলে পোরা হোক। আজকে আমাদের শিক্ষক শিক্ষিকার উপর লাঠিচার্জ করছেন, আপনার লজ্জা করে না? যারা যোগ্য তাদেরকে চাকরি ছিনিয়ে নিয়েছেন। আজকে আপনি তালিকা প্রকাশ করতে পারেননি বলে আজকে তাদের চাকরি গেছে। মুখ্যমন্ত্রী আপনি দায়ী। আপনাকে অ্য়ারেস্ট করা হোক। আপনি জেলে যাবেন। আপনি অপেক্ষা করুন। আমরা আপনাকে জেলে পাঠাব।' 

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, 'মনে হচ্ছে যেন টেররিস্টদেরকে পেটাচ্ছে। এই পুলিশমন্ত্রীকে অবিলম্বে পদত্য়াগ করতে হবে। একদিকে চাকরিহারাদের টাকা খেয়েছে তারপরে পুলিশ দিয়ে নির্মমভাবে চাকরিহারাদের উপরে আক্রমণ শানাচ্ছে। রাজ্যজুড়ে এদের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। গণ প্রতিবাদ হওয়া দরকার।তার জন্যে আজকে বিজেপির পক্ষ থেকে আমরা এই কর্মসূচি নিয়েছি।' 

আরও বলেন,  তৃণমূলের নেতাদেরকে খুঁজে পাওয়া যায় না । তাদেরকে ধরতে পারেন না আর যারা যোগ্য শিক্ষাপ্রার্থী তাদেরকে পেটান? পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জেনে রাখুন পয়সা খেয়েছেন আপনি। ওসব পার্থ-মানিক নয়। আপনি হচ্ছে আসল চোর। আপনার জন্য আজকে রাজ্যের এই অবস্থা।  কথা দিচ্ছি আপনাকে যেভাবে পিটিয়েছেন ঠিক একইভাবে আপনাদের দলের নেতাদের শাস্তি হবে।  এইভাবে পুলিশ মারে? লাথি মারছে। পেটে মারছে। আরে ওরা শিক্ষক। আরে ওরা শিক্ষক। ওরা পড়াশুনো করে চাকরি পেয়েছিল। পয়সা খেয়ে আপনাদের নেতারা ওদের চাকরি চুরি করেছে। নেতাদের পেটান।'

 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget