এক্সপ্লোর

SSC Scam: চাকরিহারাদের পাশে রাজ্যের কর্মরত শিক্ষকরা, 'আমরা নুইয়ে পড়েছি, যাতে ফের শিরদাঁড়া সোজা হতে পারে..' !

Hooghly SSC Scam Protest Supports:চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন কর্মরত শিক্ষকরা, কী দাবি ?

সোমনাথ মিত্র, হুগলি: এবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ালেন কর্মরত শিক্ষকরা। যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীদের পুনরায় সম্মানের সাথে নিজ নিজ পদে পুণর্বহালের দাবিতে হাতে পোস্টার নিয়ে মৌন প্রতিবাদে সামিল হলেন হুগলির শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  ও অশিক্ষক কর্মীরা। 

আরও পড়ুন, সুতি ও সামশেরগঞ্জে অশান্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১১৮ ! জারি ১৬৩ ধারা

গেছে চাকরি,  হারিয়েছেন সম্মান। প্রতিবাদে নেমে জুটেছে  লাথি লাঠি। তাও প্রতিবাদের রাস্তা থেকে সরে আসেন নি আদালতের রায়ে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। ইতিমধ্যে চাকরি-হারাদের নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে পরস্পর বিরোধী মন্তব্য। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন রকম মত প্রকাশের মাধ্যমে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এবার সেই সমস্ত চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার বার্তা দিলেন কর্মরত শিক্ষকরা। ব্যানার, পোস্টার লাগিয়ে শিয়াখালা বেণীমাধব উচ্চ বিদ্যালয় এর সামনে বসলেন ধর্ণায়।

 স্কুলের তিনজন শিক্ষক আজ বিদ্যালয়ে অনুপস্থিত থেকে এই দাবিতে ধর্না কর্মসূচিতে শামিল হয়েছেন । পাশাপাশি স্কুলের অন্যান্য শিক্ষকরা পঠন-পাঠন চালু রেখে প্রতিবাদে নৈতিক ও মানসিকভাবে সমর্থন দিচ্ছেন।এই স্কুলে ৪২জন শিক্ষক ও ৯জন অশিক্ষক কর্মী। তার মধ্যে আদালতের রায়ে ৫জন চাকরি হারা হয়েছেন। এর মধ্যে ৩জন শিক্ষক এবং ২ অশিক্ষক কর্মী রয়েছেন । রায়ের পর তারা কেউ ই স্কুলে উপস্থিত হচ্ছেন না বলে স্কুল সূত্রে জানা গেছে। ফলে যথাযথ  পঠন পাঠন ও স্কুল পরিচালনায় তৈরী হয়েছে সমস্যা। 

বিদ্যালয়ের অঙ্কের শিক্ষক অরূপ কুমার বিশ্বাস বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। বর্তমানে এর উপর আঘাত নেমে এসেছে। সমস্ত মানুষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের করজোরে নিবেদন, যে  সমস্ত যোগ্যরা চাকরি হারা হয়েছেন তাদের যেন স সম্মানে চাকরিতে ফিরিয়ে আনা হয়। সেই জন্য আমরা এখানে আন্তরিকভাবে অবস্থানে সামিল হয়েছি। আমরা তিনজন এখানে অনুপস্থিত থেকে প্রতিবাদের সামিল হয়েছে । বাকিরা বিদ্যালয়ে পঠন-পাঠনের দায়িত্বে থেকে ও মানসিকভাবে  আমাদের পাশে আছেন। 

স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক অমৃত লাল বিশ্বাস জানান,' আমরা কোনও দলের পক্ষে বা বিপক্ষে থেকেও কথা বলছি না। আমরা চাই যারা যোগ্য নিজেদের পরিশ্রম করে চাকরি পেয়েছে তারা তাদের চাকরি ফিরে পাক। এতে শুধু তার নয় হাজার হাজার পরিবারের ক্ষতি হচ্ছে, ছাত্র ছাত্রীর পাশাপাশি স্কুলের ক্ষতি হচ্ছে। সামাজিকভাবে আমরা নুইয়ে পড়েছি। আমাদের যাতে আবার শিরদাঁড়া সোজা হতে পারে তার জন্য আমাদের যোগ্য সহকারীদের পুনরায় কাজে বহাল করার দাবি জানাচ্ছি। '

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget