এক্সপ্লোর

SSC Scam: দুপুরে ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ, আরও বিপাকে পরেশ অধিকারী

SSC Scam Paresh Adhikari:সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ। আজই শুনানি হবে বলে জানা গিয়েছে।

সৌভিক মজুমদার, কলকাতা: এসএসসি দুর্নীতি-মামলায় আরও বিপাকে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikari)। আদালতের নির্দেশ অমান্য করেছেন রাজ্যের মন্ত্রী। সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো সিবিআই (CBI) দফতরে হাজিরা দেননি পরেশ অধিকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। সিবিআইকে মামলার নোটিস পাঠাতে নির্দেশ। আজই শুনানি হবে বলে জানা গিয়েছে। দুপুরে ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ। ‘ওই সময়ের মধ্যে না এলে পরবর্তী নির্দেশ দেবে আদালত’, আদালত অবমাননা মামলায় নির্দেশ বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের।                               

পরেশ অধিকারী ও তাঁর কন্যার দায়ের করা মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চে, এমনটাই জানান হয়েছে। শুনানি হবে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। দুপুরে ৩টের মধ্যে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ। ওই সময়ের মধ্যে না এলে আদালত পরবর্তী নির্দেশ দেবে।                                  

এদিকে, এসএসসি দুর্নীতি-মামলায় হাইকোর্টের নির্দেশের পরেও এখনও সিবিআই দফতরে হাজিরা দেননি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এই নিয়ে অভিনব প্রতিবাদ এসএফআই-ডিওয়াইএফআই-এর। জেলায় জেলায় চলে বিক্ষোভ-প্রতিবাদ। হুগলির বাঁশবেড়িয়াজুড়ে মন্ত্রী পরেশ অধিকারীর নামে নিখোঁজ-পোস্টার। পরেশ অধিকারীর ছবি দেওয়া পোস্টার গলায় ঝুলিয়ে মাইকে সন্ধান চাই প্রচার ডিওয়াইএফআই কর্মীদের। জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরে মন্ত্রী পরেশ অধিকারীর নামে পড়ল নিখোঁজ পোস্টার। মোবাইল ফোনে টর্চ জ্বালিয়ে স্টেশন সংলগ্ন জঙ্গলেও চলল মন্ত্রীকে খোঁজাখুঁজি। মন্ত্রী কোথায়? রেল কর্মী, আরপিএফ, স্থানীয় ব্যবসায়ীদের কাছে জানতে চাইলেন এসএফআই সদস্যরা। মঙ্গলবার সকন্যা মন্ত্রী পরেশ অধিকারী জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে ওঠেন। মাঝপথে বর্ধমানে নেমে যান তাঁরা। 

এদিকে, চুরি করলে পালিয়ে বেড়াতে হয়। এক্ষেত্রে নজিরবিহীন শাস্তি হওয়া উচিত। পার্টি জয়েন করলেই মন্ত্রিত্ব। এরা জেলে না গেলে সমাজে হতাশা নেমে আসবে। আদালতের নির্দেশের পরেও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ের নিখোঁজ থাকা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।                       

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
ঢাকায় পরপর বিস্ফোরণ, জ্বালিয়ে দেওয়া হল ইউনুসের পৈতৃক বাড়ি, অশান্ত বাংলাদেশে হাড়হিম করা ঘটনা
Cyclone Akvan : আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে? বড় সিদ্ধান্ত প্রশাসনের

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget