এক্সপ্লোর

SSC: স্কুলে চাকরি বিক্রির টাকাতে সিনেমা, মিউজিক ভিডিও? নিয়োগ দুর্নীতিতে এজেন্টদের তথ্য প্রকাশ্যে

SSC Scam: কেউ সিনেমায় অভিনয় করেছেন। মিউজিক ভিডিওতে অবধি মুখ দেখিয়েছেন! কেউ বেসরকারি স্কুলের মালিক!

প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ এবং সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার সিবিআই স্ক্যানারে এজেন্টদের ভূমিকা! গতকাল ধৃত এজেন্ট শেখ শাহিদ ইমামের থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সূত্রের খবর। শাহিদের দাবি, তিনি ফেঁসে গিয়েছেন। তাই সাক্ষী দেবেন। অন্যদিকে, চন্দন মণ্ডলকে জেরা করেও সামনে এসেছে নিয়োগ দুর্নীতির এজেন্ট চক্র সম্পর্কিত নয়া তথ্য! এমনটাই সূত্রের খবর।


কেউ সিনেমায় অভিনয় করেছেন। মিউজিক ভিডিওতে অবধি মুখ দেখিয়েছেন! কেউ বেসরকারি স্কুলের মালিক! নিয়োগ-দুর্নীতির মামলায়, যে ৩ জন এজেন্টকে শুক্রবার সিবিআই গ্রেফতার করেছে তাঁদের সম্পর্কে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এই প্রেক্ষাপটেই সাক্ষী দেওয়ার কথা বলে শোরগোল ফেলে দিয়েছেন শাহিদ ইমাম নামে এক অভিযুক্ত। সিবিআই সূত্রে দাবি, চাকরি বিক্রির চক্রেও অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই এজেন্টদের। নিয়োগ দুর্নীতির বেআইনি চক্র কীভাবে মাকড়সার জালের মতো ছড়িয়েছে। তা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন, সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক উপেন বিশ্বাস। 

ধৃত 'সৎ রঞ্জন' বা চন্দন মণ্ডলকে গ্রেফতারের পর জেরায় সেই দুর্নীতির জাল বা চক্র নিয়ে সামনে এল এই বিস্ফোরক তথ্য। সিবিআই সূত্রে দাবি, ধৃত রঞ্জনকে জেরা করে জানা গেছে, বাগদার সঙ্গে বিভিন্ন জেলায় সাব এজেন্ট নিয়োগ করেছিলেন চন্দন মণ্ডল। সাব এজেন্টরা মুখে মুখে প্রচার চালাতেন, টাকা দিলেই সরকারি চাকরি মিলবে। কোনও চাকরিপ্রার্থী সেই ফাঁদে পা দিলে, টাকার বিনিময়ে চাকরির বিষয়টি চূড়ান্ত করা হত। টাকা পাওয়ার পর, সেইসব সাব এজেন্টরা সুপারিশ পাঠিয়ে দিতেন চন্দন মণ্ডলের কাছে। 

আরও পড়ুন, সরকারি কর্মীদের ছুটিতে 'না', DA ইস্যুতে কর্মবিরতিতে পাল্টা নবান্ন

এই প্রেক্ষাপটে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সিবিআইয়ের স্ক্যানারে চলে এসেছেন ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। সিবিআই সূত্রে দাবি, চন্দন মণ্ডল-সহ ৬ এজেন্টই চাকরি বিক্রির টাকা পৌঁছে দিতেন প্রসন্ন রায়ের কাছে। এরকম ৫০ জন এজেন্টের হদিশ মিলেছে, যাঁরা নিয়োগ দুর্নীতির টাকা পাঠাত মিডলম্যান প্রসন্নকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, চন্দন মণ্ডলের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা ঢুকত মিডলম্যান প্রসন্ন রায়ের অ্যাকাউন্টে। প্রসন্নর স্ত্রীর অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চন্দন মণ্ডলের অ্যাকাউন্ট থেকে। কোনও কোনও চাকরিপ্রার্থী আবার সরাসরি প্রসন্নর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন বলেও সিবিআইয়ের দাবি। 

সিবিআই সূত্রে দাবি, এখনও পর্যন্ত ২২টি অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন নজরে এসেছে। প্রসন্ন রায় ও তাঁর আত্মীয়দের সাড়ে ৩০০টি সম্পত্তির হদিশ মিলেছে। নিয়োগ দুর্নীতির তদন্তে এখন এইসব এজেন্টদেরই ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  নবম-দশম নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, ও শেখ শাহিদ ইমাম নামে তিনজন এজেন্টকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, ধৃতদের মধ্যে শাহিদ ইমামকে জেরা করে বিস্তারিত তথ্য ও নথি মিলেছে। এদিন আদালতে তোলার সময়, তাঁকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করে, সাক্ষ্য দেওয়ার কথা বলেন শাহিদ। শাহিদ ইমামকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, সিনেমাতেও অভিনয়  করেছেন এই শেখ শাহিদ। একটি মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গেছে। এজেন্ট হিসেবে ধৃত মালদার ইংরেজবাজারের বাসিন্দা আব্দুল খালেক স্থানীয় মিল্কি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মী। বর্তমানে নগরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি পদে রয়েছেন।এলাকায় তাঁর একটি বেসরকারি স্কুলও রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আর এদিন আরও ১০ জন এজেন্টকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget