এক্সপ্লোর

Madan Mitra: 'চাঁদা তুলে' গণেশ পুজো, ফের মদনের নিশানায় এসএসকেএম কর্তৃপক্ষ

Madan Mitra on SSKM: এদিকে, মদনের বিরুদ্ধে উল্টো সুর ডাক্তারি পড়ুয়াদের। জোর করে কারও কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি, দাবি ডাক্তারির পড়ুয়াদের।

কলকাতা: ফের মদন মিত্রর (Madan Mitra) নিশানায় এসএসকেএম (SSKM) কর্তৃপক্ষ, এবার ইস্যু 'চাঁদা তুলে' গণেশ পুজো (Ganesh Puja)। ফের মদনের নিশানায় এসএসকেএম কর্তৃপক্ষ। কামারহাটির বিধায়ক বলেন, 'এসএসকেএমে গণেশ পুজোর জন্য সরকারি লোগো ব্যবহার করে চাঁদা তোলা হচ্ছে। এসব নিশ্চয় এসএসকেএমের অধিকর্তার অনুমতি নিয়েই হচ্ছে'। 
 
এদিকে, মদনের বিরুদ্ধে উল্টো সুর ডাক্তারি পড়ুয়াদের। জোর করে কারও কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি, দাবি ডাক্তারির পড়ুয়াদের। স্যারদের সঙ্গে যৌথ উদ্যোগে নিজেরা টাকা দিয়ে পুজো করেছি, দাবি পড়ুয়াদের। 

অন্যদিকে, গণেশ পুজো ঘিরে সরগরম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গন। গতবারের মতো এবছরও পুজোর আয়োজন করা হয়েছে ক্লাবের তরফে। গণেশ পুজোয় অন্য মেজাজে ধরা দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। 

প্রত্যেক বছরই দুর্গাপুজোয় থিমের অভিনবত্বে নজর কাড়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমির মণ্ডপ ও প্রতিমা দেখতে ঢল নামে লক্ষ লক্ষ দর্শনার্থীর। 

এবারেও দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য নতুন কোনও চমক থাকছে শ্রীভূমি স্পোটিং ক্লাবের তরফে।তবে তার আগে ক্লাবের তরফ থেকে আয়োজন করা হল গণেশ পুজোর।                                                          

এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গণেশ পুজো। ক্লাব প্রাঙ্গনেই আয়োজন করা হয়েছে গণেশ বন্দনার। আর শ্রীভূমির পুজো বলতেই যার নাম সবার প্রথমে আসে, তাঁকে এদিন দেখা গেল অন্য মেজাজে। 

অঞ্জলি থেকে আরতি। সবেতেই অংশ নিলেন মন্ত্রী সুজিত বসু। রাজনৈতিক জীবনে রোজকার ব্যস্ততার ফাঁকে অনেকটা সময় কাটিয়ে গেলেন এই মণ্ডপেই। 

পর্ণশ্রী কাফে ফ্রেন্ডসের গণেশ পুজো এবার ১১ তম বছরে পদার্পন করল। ১০ বছর আগে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। পুজো উপলক্ষে ক্লাবের তরফ থেকে এলাকায় বিতরণ করা হবে ১০ হাজার লাড্ডু। ২ দিন ধরে চলবে নানান অনুষ্ঠান। 


এলাকায় একটি চায়ের দোকান থেকে শুরু হয়েছিল এই ক্লাবের পথচলা। তাই গণেশ বন্দনায় প্রতিবারের মতো এবারও সামিল হয়েছেন এই দোকানে চা খেতে আসা স্থানীয় বাসিন্দারা।                                                                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget